ছবি: সংগৃহীত
জাতীয়

সারাদেশে হিট স্ট্রোকে আরও ৯ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ সারাদেশে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এছাড়া বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরমের অনুভূতি অনেক বেড়ে গেছে। প্রচন্ড গরমের কারণে প্রতিদিন দেশের বিভিন্ন এলাকায় হিট স্ট্রোকে মানুষের মৃত্যু হচ্ছে।

আরও পড়ুন: এক জেলায় ঝড়বৃষ্টির আভাস

মঙ্গলবার (২৩ এপ্রিল) একদিনেই পুলিশ সদস্যসহ রাজধানী ঢাকা ও বিভিন্ন জেলায় হিট স্ট্রোকে ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত শনিবার (২০ এপ্রিল) থেকে গত ৪ দিনে সারাদেশে হিট স্ট্রোকে মারা গেছেন ৩৩ জনের বেশি মানুষ।

এদিকে আবহাওয়া বিশ্লেষকরা বলছেন, তাপমাত্রা আজও চড়বে। গরম থেকে সহসা নিস্তার মিলবে- এমন আভাস দেশিবিদেশি কোনো আবহাওয়া মডেল দিতে পারছে না। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার পটুয়াখালীর বাউফলে হিট স্ট্রোকে মোহাম্মদ শাহ-আলম (৫০) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। তিনি ঢাকায় পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। তিনি ছুটিতে গ্রামের বাড়ি বাউফল যান।

আরও পড়ুন: বাড়ছে সাপের উপদ্রব, সতর্ক থাকার পরামর্শ

সোমবার (২২ এপ্রিল) রাত ৯টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বাউফল হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে তাকে বরিশালে পাঠানো হয়। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান তিনি।

গতকাল রাজধানীর গুলিস্তানে টোল প্লাজার পাশের রাস্তায় মো. আলমগীর শিকদার (৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়। অতিরিক্ত গরমে হিট স্ট্রোক ঐ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আলমগীর যাত্রাবাড়ির পশ্চিম শেখদি এলাকার মৃত জমির শিকদারের ছেলে।

আরও পড়ুন: আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

এ দিন সিরাজগঞ্জের তাড়াশে কৃষক আফসার আলী ও মো. হাসান আলী, নাটোরের বড়াইগ্রামে কৃষক বকুল হোসেন, জামালপুরে মরিচ ব্যবসায়ী গোলাম রাব্বানী, বরগুনার আমতলীতে অজিতুন নেসা, কুমিল্লার বুড়িচংয়ে শ্রমিক মুজিবুর রহমান ও খুলনার আড়ংঘাটায় ৬০ বছরের অজ্ঞাত এক ব্যক্তি হিট স্টোকে মারা গেছেন।

আবহাওয়াবিদরা বলছেন, টানা ভারী বর্ষণ ছাড়া এ দাবদাহ পরিস্থিতির উন্নতি হবে না। আজ তাপমাত্রা আরও বাড়তে পারে। সেই সঙ্গে আগামী ৩ দিন তাপমাত্রা বৃদ্ধির এ অবস্থা অপরিবর্তিত থাকতে পারে। চলতি মাসের বাকি সময়টা তাপপ্রবাহ থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

গত শনিবার (২০ এপ্রিল) রাজধানীর তাপমাত্রা ছিল ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল চলতি বছরে রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা। তবে রোববার (২১ এপ্রিল) রাজধানীর তাপমাত্রা ২.২ ডিগ্রি সেলসিয়াস কমে যায়। পরদিন সোমবার (২৩ এপ্রিল) ঢাকার তাপমাত্রা আরো কমে হয়েছে ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: আজ ব্যাংকক যাচ্ছেন প্রধানমন্ত্রী

এদিকে চলমান দাবদাহ থেকে পরিত্রাণ পেতে বৃষ্টির আশায় গতকাল রাজধানীসহ সারাদেশের বিভিন্ন এলাকায় ইসতিস্কার নামাজ আদায় করা হয়। প্রখর রোদ ও খোলা মাঠে দাঁড়িয়ে আল্লাহর কাছে চোখের পানিতে বৃষ্টির জন্য ফরিয়াদ করেন মুসল্লিরা।

মঙ্গলবার সকালে রাজধানীর আফতাবনগর ঈদগাহ মাঠে সালাতুল ইসতিস্কায় প্রখ্যাত আলেমে দ্বীন জনপ্রিয় ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ ইমামতি করেন। এতে শতাধিক মুসল্লি অংশ নেন।

এছাড়াও খুলনা, রাজশাহী, চুয়াডাঙ্গা, ফরিদপুর, পিরোজপুর, লালমনিরহাট, নাটোর ও বরগুনাসহ বিভিন্ন স্থানে ইসতিস্কার নামাজ আদায়ের খবর পাওয়া গেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা