সংগৃহীত
জাতীয়

সাভারে ৫ গাড়িতে আগুন, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সাভারে একটি তেলের লরি ও পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২টি গাড়ি এবং পার্শ্ববর্তী আরও ৩ টি গাড়িতে আগুন ধরে যায়। এ ঘটনায় ইকবাল নামে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও দগ্ধ হয়েছেন আরও ৭ জন।

আরও পড়ুন: ধামরাইয়ে বিস্ফোরণ, দগ্ধ ৩ জনের মৃত্যু

মঙ্গলবার (২ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। সাভার ফায়ার সার্ভিস খবর পেয়ে দীর্ঘ চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে ৩টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আসাদ এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ৫টি গাড়ির আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে এসেছে। আহতদেরকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

নিহত ইকবাল সিমেন্টের ট্রাকে লোড আনলোডের কাজ করতেন বলে জানা যায়। যশোরের চৌগাছা উপজেলায় তার বাড়ি। তাৎক্ষণিকভাবে দগ্ধদের নাম-পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: ভাড়া নিয়ে হয়রানি করলে ব্যবস্থা

সাভার হাইওয়ে থানার ইনচার্জ মো. বাবুল জানান, সকালে হেমায়েতপুরের জোরপুল এলাকায় একটি তেলের লরি উল্টে আগুন ধরে গেলে ৪টি ট্রাক ও একই প্রাইভেটকার পুড়ে যায়। এতে ১ জন নিহত হয়েছেন। এই ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা