সংগৃহীত
জাতীয়

নিগৃহীত নেতাদের তালিকা দিতে হবে

নিজস্ব প্রতিবেদক: আ’লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, এ সরকারের আমলে তাদের ৮০% নেতাকর্মী নাকি নিগৃহীত হয়েছে। আমি তাকে বলব, এসকল মিথ্যাচার থেকে বিরত থাকুন।

আরও পড়ুন: কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের উন্নয়নে চুক্তি স্বাক্ষর

শুক্রবার (২৯ মার্চ) সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আ’লীগের কার্যালয়ের সামনে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, মিথ্যাচার অনেক করেছেন। এদেশের মানুষ আপনাদের নেগেটিভ রাজনীতি প্রত্যাখ্যান করেছে। এ রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে যাবে। কেউ গ্রহণ করবে না। এমনকি বিএনপি নামের দলটি সংকুচিত হয়ে যাবে।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি ইফতার পার্টি করে, আ’লীগ মানুষের মাঝে ইফতার বিতরণ করে। আমাদের নেত্রীর নির্দেশ নিজেরা ইফতার পার্টি না করে গরিব সাধারণ মানুষের মাঝে এ সংকটের মুহূর্তে যারা কষ্টে আছে তাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা। এটাই আমাদের আ’লীগ ও সহযোগী সংগঠন কাজ।

আরও পড়ুন: ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়ানো হবে

মন্ত্রী জানান, আজকে বিএনপি ইফতার পার্টি করে আ’লীগের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার করে যাচ্ছে। তারা এখন বলে দিল্লির শাসন মেনে নেওয়ার জন্য পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি। বিএনপি আসলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি। পাকিস্তান বিএনপির চেতনায়।

সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ আমাদের হৃদয়ে, আমাদের চেতনায়। আমরা মনে প্রাণে সেটাই ধারণ করি। বিএনপির চারদিকে আজকে অন্ধকার। বিএনপির রাজনীতিকে শেখ হাসিনার উন্নয়ন, মানবতা, অন্তর্ভুক্তি মূলক রাজনীতি অন্ধ করে রেখে দিয়েছে। এখান থেকে তারা বের হতে পারছে না। আজ তারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে।

কাদের জানান, আমাদের দেশেও সারা বিশ্বে সংকট তার প্রতিক্রিয়া আছে। তারপরও প্রধানমন্ত্রীর বিচক্ষণ নেতৃত্ব আছে বলেই দেশের মানুষ ভালো আছে। তুলনামূলক অনেক দেশের মানুষের যে কষ্ট সে তুলনায় আমরা আছি অনেক ভালো।

আরও পড়ুন: দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

এ সময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির প্রমুখ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা