ভোলায় ওয়াই-মুভস প্রকল্পের অবহিতকরণ সভা 
শিশু স্বর্গ

ভোলায় ওয়াই-মুভস প্রকল্পের অবহিতকরণ সভা 

নিজস্ব প্রতিবেদক:

ভোলা: ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স ও ইয়েস বাংলাদেশের ওয়াই-মুভস প্রকল্পের অবহিতকরণ সভা ভোলা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পটি বাংলাদেশের শিশুদের বিশেষ করে মেয়ে শিশুদের অংশগ্রহণ, সুরক্ষা এবং যৌন প্রজনন স্বাস্থ্যের অধিকারকে এগিয়ে নিতে গতিশীল সুশীল সমাজ গঠনে ভূমিকা রাখবে বলে সভায় জানানো হয়।

ওয়াই-মুভস প্রকল্পটি শিশু অধিকার বাস্তবায়নে ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্সের সঙ্গে ৬৪টি জেলা, ১৬টি ইউনিয়ন এবং বরগুনার ছয়টি উপজেলায় পিছিয়ে পড়া শিশুদের নিয়ে কাজ করছে। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়নে অর্থায়ন করছে সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি ।

রোববারের (০৬ সেপ্টেম্বর) সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুকের সভাপত্বিতে সভায় বক্তব্য দেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আখতার হোসেন, কোস্ট ট্রাস্টের প্রকল্প সমন্বয়কারী মো. মিজানুর রহমান, কাজী মো. হাছনাইন, স্বপ্ননীল শিশু কিশোর সংগঠনের সভাপতি ইভান তালুকদার, চ্যানেল-২৪ এর সাংবাদিক আদিল হোসেন তপু, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সেন্ট্রাল ভলেন্টিয়ার সৌভন শাহরিয়ার, দিপন দে প্রমুখ। তরুণদের মধ্যে বক্তব্য দেন সাকির, সিয়াম, আব্দুল্লাহ নোমান, খাদিজা মিম, ইমা আক্তার, রাব্বি প্রমুখ।

প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক বলেন, ‘শিশু ও যুবরাই পারবে আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে। তাই শিশু কিশোর, যুবকদের স্বশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে তুলতে হবে। আমাদের জ্ঞানের পরিধি বাড়াতে হবে। ভালো ভালো বই পড়তে হবে। সেখান থেকে জ্ঞান অর্জন করে বাস্তব জীবনে ভালো কাজে লাগাতে হবে। পাশাপাশি আমাদের পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে তরুণদের কাজ করতে হবে। তা না হলে কখনোই শিশুবিবাহ নির্মূল ও শিশুর অধিকার সঠিকভাবে বাস্তবায়ন করা যাবেনা। প্রতিটি পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিশু-কিশোর ও যুবকদের ভালো কাজে উৎসাহ দিতে হবে। সকল ভালো কাজের পাশে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে প্রতিটি কন্যাসন্তানদের বোঝা মনে না করে তাদের সম্পদ মনে করতে হবে। তাহলে বাল্যবিয়ের হার আমরা কমিয়ে আনতে পারবো।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা