ফরিদপুরে বানভাসি শিশুদের মাঝে খেলাঘরের শিশুখাদ্য বিতরণ
শিশু স্বর্গ

ফরিদপুরে বানভাসি শিশুদের মাঝে খেলাঘরের শিশুখাদ্য বিতরণ

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: ‘বানভাসি শিশুদের রক্ষা করি’- স্লোগানে ফরিদপুরের দুর্গম চরাঞ্চলে বন্যার্ত শিশুদের মাঝে শিশুখাদ্য বিতরণ করেছে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর।

বন্যাকবলিত এলাকাগুলোতে শিশুখাদ্যের সংকট নিরসনে ‘কেন্দ্রীয় ত্রাণ তহবিল’ গঠন করে খেলাঘর পরিবার ও শুভাকাঙ্খীদের কাছ থেকে আর্থিক সহায়তা নিচ্ছে কেন্দ্রীয় খেলাঘর আসর। সেই অর্থে শিশুখাদ্য সংগ্রহ করে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন বন্যাকবলিত এলাকার শিশুদের মাঝে বিতরণ কার্যক্রম চলছে।

এর অংশ হিসেবে শুক্রবার (৭ আগস্ট) দুপুরে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের ভাঙ্গীডাঙ্গী মোতালেব হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের দুই শতাধিক শিশুর হাতে শিশুখাদ্য তুলে দেন খেলাঘর জেলা ও আঞ্চলিক কমিটির সংগঠকরা। শিশুখাদ্যের মধ্যে ছিল তিন কেজি চিড়া, এক কেজি মুড়ি, এক কেজি চিনি, এক কেজি সুজি, এক প্যাকেট দুধ, এক কেজি বিস্কুট ও পাঁচটি খাবার স্যালাইন।

খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর জেলা কমিটির সভাপতি আলতাফ মাহমুদ, সহ সভাপতি আলেয়া হক, উত্তম দত্ত, রুবিয়া মিল্লাত, আফরোজা সুলতানা টুটু, অর্থ সম্পাদক কাজী মোহাম্মদ আলী আহসান কল্লোল, সহ সাধারণ সম্পাদক ইকবাল কবির চৌধুরী, বৈশাখী চক্রবর্তী, বেলায়েত হোসেন খান ও আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আক্তারী জাহান ববি প্রমুখ এই ত্রাণ কার্যক্রমে অংশ নেন ।

গত রোববার (২ আগস্ট) সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের এরুয়াখাই, তিলুরা, বরকাটা, রণভূমি ও নোয়াগাঁও গ্রামের শিশুদের দিয়ে এই মানবিক সহায়তা কার্যক্রম শুরু হয়। প্রথমদিনে দোয়ারাজার নবীণ দিশারী খেলাঘর আসরের সংগঠকরা পানিবন্দি ও আশ্রয়কেন্দ্রে আশ্রিত শিশুদের মাঝে চাল, চিনি, সুজি, খেজুর, কিসমিস, দুধ ও হরলিক্স বিতরণ করেন।

খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সার ও সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণয় সাহা খেলাঘরের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে উল্লেখ করে বন্যার্ত শিশুদের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় ও সারাদেশের খেলাঘর সংগঠক, অভিভাবক, সমর্থক, শুভানুধ্যায়ী ও সুহৃদসহ সারা দেশের মানুষকে এই তহবিলে জরুরি ভিত্তিতে ন্যূনতমম অর্থ জমা দেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা। কেন্দ্রীয় ত্রাণ তহবিলের বিকাশ ( bkash) নম্বর ০১৮১৭২১০১৬৫ ( 01817210165)- এ এই আর্থিক সহায়তা পাঠানো যাবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা