অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন কর্তৃপক্ষ আপাতত পিআইডিই
বিজ্ঞান

অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন কর্তৃপক্ষ আপাতত পিআইডিই

নিজস্ব প্রতিবেদক:

কমিশন গঠন না হওয়া পর্যন্ত অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন কার্যক্রমের কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করবে তথ্য অধিদফতর (পিআইডি)।

একই সঙ্গে অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।

রোববার (১৩ সেপ্টেম্বর) তথ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে দু’টি আদেশ জারি করা হয়েছে।

কর্তৃপক্ষ নির্ধারণের অফিস আদেশে বলা হয়েছে, ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা, ২০১৭ (সংশোধিত ২০২০)’ অনুযায়ী কমিশন গঠন না হওয়া পর্যন্ত অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের কার্যক্রম গ্রহণের জন্য তথ্য অধিদফতরকে ক্ষমতা দেওয়া হলো।

নিবন্ধনের জন্য অনুমোদিত নিবন্ধন ফরম তথ্য অধিদফতরে পাঠানো হয়েছে বলে আদেশে জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্যাদিসহ মাসিক প্রতিবেদন প্রতি মাসের ৫ তারিখের মধ্যে নিয়মিত পাঠানোরও অনুরোধ জানানো হয়েছে তথ্য অধিদফতরকে। অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন, স্থাপন ও পরিচালনার জন্য ফি নির্ধারণের প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিবন্ধন ফি হবে ১০ হাজার টাকা। নিবন্ধন নবায়ন ফি প্রতি বছর পাঁচ হাজার টাকা। তবে নির্ধারিত সময়ের পর এক মাসের মধ্যে নিবন্ধন নবায়ন ফি জমা দিলে দুই হাজার টাকা সারচার্জ দিতে হবে। এক মাসের মধ্যে পরিশোধ করা না হলে সারচার্জ দিতে হবে পাঁচ হাজার টাকা।

নিবন্ধন ফি নির্ধারণে গত ২৫ আগস্ট অর্থ বিভাগ সম্মতি দিয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

গত ৩০ জুলাই ৩৪টি নিউজ পোর্টালকে নিবন্ধনের জন্য নির্বাচিত করে তথ্য মন্ত্রণালয়। এরপর ৩ সেপ্টেম্বর ঢাকা মহানগর ও বিভাগীয় শহরের ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালকে নিবন্ধন দেওয়া হয়।

তবে নিবন্ধন ফি জমা নেওয়ার কোড নম্বর এখনও জানায়নি তথ্য মন্ত্রণালয়।

তথ্য মন্ত্রণালয় থেকে তথ্য অধিদফতরকে কোড নম্বর জানিয়ে দেওয়ার পরে নির্বাচিত পোর্টালগুলোর নিবন্ধনের জন্য ফরম পূরণ করে কোড নম্বরে চালানের মাধ্যমে টাকা জমা দিতে হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সান নিউজ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা