সানগ্লাস দিয়েই করা যাবে ভিডিও কল
বিজ্ঞান

সানগ্লাস দিয়েই করা যাবে ভিডিও কল

সান নিউজ ডেস্ক:

সানগ্লাস দিয়েই এবার দেওয়া যাবে ভিডিও কল! আশ্চর্য হবার কিছুই নেই। প্রযুক্তির উন্নতির ফলে দিনে দিনে মানুষের জীবন সহজ হয়ে যাচ্ছে।

সানগ্লাস দিয়ে ভিডিও কল দেওয়া যাবে এমন একটি গ্লাস আনছে ভারতের টেলিকম অপারেটর রিলায়েন্স জিও। গ্লাসটির নাম দেয়া হয়েছে জিও গ্লাস

আগামী বছর নাগাদ বাজারে আসবে এই স্মার্ট সানগ্লাস।

সম্প্রতি একটি রিপোর্টে জানা গেছে, ২০২১ এ ব্যবসায়িকভাবে লঞ্চ হবে জিও গ্লাস। আবার এর দাম ও যথেষ্ট বেশি হবে বলেই রিপোর্টে জানানো হয়েছে। এই স্মার্ট গ্লাসের ওজন হবে ৭৫ গ্রাম। এটি স্মার্টফোনের সাথে যুক্ত করতে হয়।

দ্যা মোবাইল ইন্ডিয়ানের এক রিপোর্টে বলা হয়েছে, আপাতত গ্লাসের জন্য কনটেন্ট ইকোসিস্টেম ডেভেলপ করতে কাজ করা হচ্ছে। যতোদিন না এটি তৈরি হয় ততোদিন জিও গ্লাস আসবেনা।

প্রথমত ডিজাইনের কথা বলা যাক। বোসের ফ্রেম এবং স্ন্যাপচ্যাটের চশমা একসাথে করলে যেরকম দেখাবে সেরকম দেখতে এই জিও গ্লাস। এই জিও গ্লাস ওজনে মাত্র ৭৫ গ্রামের মতো। জিও গ্লাসে আপনারা মাঝখানে একটি ক্যামেরা পাবেন। এছাড়াও জিও গ্লাসে আপনারা বিল্ট-ইন স্পিকার পাচ্ছেন এবং সঙ্গে থাকছে ব্যাটারি। এই ব্যাটারি চশমার দুটি হাতলে আটকানো রয়েছে।

অডিও এবং ভিডিওর দিক থেকে দেখতে গেলে, রিলায়েন্স জিওর এই নতুন প্রোডাক্ট, জিও গ্লাস আপনাকে দারুন এক্সপেরিয়েন্স দেবে। এই জিও গ্লাস ডিভাইসে এইচডি কোয়ালিটি ভিডিও এবং সব ধরনের অডিও ফরম্যাট সাপোর্ট করে।

জিওর এই নতুন প্রোডাক্টে ইতিমধ্যেই ২৫টি অ্যাপ্লিকেশন ইনস্টল করা রয়েছে। রিলায়েন্স জিও তরফ থেকে জানানো হয়েছে যে তারা, কিছুদিনের মধ্যে আরও সাপোর্ট যোগ করতে চলেছে তাদের জিও গ্লাসে।

জিওর এই নতুন প্রোডাক্টে মিক্সড রিয়ালিটি সাপোর্ট করে। অর্থাৎ ব্যবহারকারীরা একসাথে কনফারেন্স কল এ যুক্ত হতে পারেন। এখানে আপনারা নিজেদের ৩ ডি অথবা ২ ডি অবতার ব্যবহার করতে পারেন। এছাড়া ব্যবহারকারীরা বড় ভার্চুয়াল স্ক্রিনে নিজেদের কনটেন্ট শেয়ার করতে পারেন এই নতুন সার্ভিসে। অকিউলাস ভি আর হেডসেটে যেরকম এক্সপেরিয়েন্স আপনারা পান, ঠিক সেরকম এক্সপেরিয়েন্স আপনারা জিও গ্লাসে পেয়ে যাবেন ভিডিওর ক্ষেত্রে।

সবশেষে, রিলায়েন্স জিওর জিও গ্লাস সম্পূর্ণরূপে ভয়েস কমান্ড সাপোর্টেড। ডেমোতে এই ব্যাপারে সম্পূর্ণ ভাবে জানানো হয়নি। কিন্তু একটি জায়গায় দেখা গিয়েছে যে, শুধুমাত্র ওয়েক শব্দটি উচ্চারণ করলেই জিওর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জিও গ্লাসের মাধ্যমে আপনার ভিডিও কল শুরু করে দিতে পারে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা