বিজ্ঞান

বিস্ময়কর চাঁদের দেখা মিলবে

নিজস্ব প্রতিবেদক: ফাল্গুনের এই পূর্ণিমার রাতে আকাশে দিকে তাকালে দেখা মিলবে বিরল তুষার চাঁদ বা স্নো মুনের। আমেরিকান স্পেস এজেন্সি নাসার মতে বুধবার থেকে ১৬ ও ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্নো মুন দেখতে পাবেন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে, মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

যদি আপনি চাঁদের সঙ্গে একটি উজ্জ্বল নক্ষত্র দেখতে পান, তাহলে বুঝবেন এটি রেগুলাস, যা সিংহ রাশির উজ্জ্বল নক্ষত্র। এর সঙ্গে, আপনি উত্তর গোলার্ধে হারবিঙ্গার অফ স্প্রিং নামে একটি তারা দেখতে পাবেন।

রাত আনুমানিক ২.২৯ টায় চাঁদ ছাড়াও আপনি আকাশে আরও কিছু সুন্দর দৃশ্য দেখতে পাবেন। সৌরজগতের সবচেয়ে ভেতরের গ্রহ অর্থাৎ বুধকে এই সময়ে দেখা যাবে। সূর্য ওঠার আগে বা অস্ত যাওয়ার পরেই এই গ্রহটি দেখা যায়। কিন্তু আপনি এটি আপনার চোখ দিয়ে সরাসরি দেখতে পাবেন না। এর জন্য আপনার দরকার হবে একটি শক্তিশালী টেলিস্কোপ। সেটা থেকে দেখা যাবে অর্ধেক আলোকিত গ্রহ বুধ। আপনি যখন স্নো মুন অর্থাৎ বুধ গ্রহের দিকে তাকাচ্ছেন, তখন ধরে নেওয়া হয় যে চলতি মরসুমের শীত প্রায় শেষ।

নাসা জানায়, এদিন শুধু স্নো মুনই নয়, আকাশের উত্তর গোলার্ধে হারবিঙ্গার অব স্প্রিং নামে একটি উজ্জ্বল নক্ষত্রেও দেখা মিলবে।

আরও পড়ুন: ফের জাফরুল্লাহ বিরুদ্ধে মামলা

ফেব্রুয়ারিতে দৃশ্যমান এই পূর্ণিমার স্নো মুন ছাড়াও অনেক নাম রয়েছে। একে স্টর্ম মুনও বলা হয়। এই সময়ে পৃথিবীর অনেক জায়গায় প্রবল তুষারপাত হয় বলে এই নামকরণ করা হয়েছে।

এছাড়া বছরের এই সময় তুষার ও ঝড়ো আবহাওয়ায় শিকার করা হয়ে যায়। এজন্য এই চাঁদকে হাঙ্গার মুন এবং ফেব্রুয়ারি মুনও বলা হয়। এই চাঁদের আরেকটি নাম চাঁদকে ক্যান্ডেল মুন। প্রাচীন ইউরোপে এই নামে ডাকা হতো ফেব্রুয়ারির পূর্ণিমাকে। কারণ ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া খ্রিস্টান উৎসব ক্যান্ডেলমাসের সময়ে এই পূর্ণিমার চাঁদ আকাশে দেখা যায়।

নাসা আরও জানায়, ফেব্রুয়ারির এই পূর্ণিমা বৌদ্ধ ধর্মেও গুরুত্ব বহন করে। এই সময়ই বৌদ্ধ ধর্মাবলম্বীরা মাঘী পূর্ণিমা পালন করে। এই মাঘী পূর্ণিমাতেই বুদ্ধ ও তার প্রথম ১২,৫০ জন অনুসারী ঐতিহাসিক সমাবেশে মিলিত হয়েছিল।

১৯৩০ সালে থেকে চাঁদের এই ধরনের নাম দেওয়া চল শুরু হয়। তখন নেটিভ আমেরিকান নামগুলো মায়েন ফার্মার্স অ্যালমানাকে প্রকাশিত হয়েছিল।

আরও পড়ুন: সার্চ কমিটিতে নাম প্রস্তাব করেছে বিএনপি

২০২২ সালে আরও ১০টি পূর্ণিমা দেখা যাবে। যার মধ্যে দুইবার আকাশে দেখা মিলবে সুপারমুনের।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা