বিজ্ঞান

সমুদ্রস্রোতের গতি প্রকৃতি নিরূপণ করবে ড্রোন

আন্তর্জাতিক ডেস্ক : কার্বন নিঃসরণ ও উষ্ণায়ন প্রতিরোধে সারাবিশ্বেই জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর ওপর জোর দেয়া হচ্ছে। বিকল্প উৎস হিসেবে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারকে উৎসাহিত করা হচ্ছে।

এ নবায়নযোগ্য জ্বালানির অন্যতম উৎস হলো জলবিদ্যুৎ। কিন্তু সমুদ্রসীমায় এ ধরনের প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বেশ ব্যয়সাপেক্ষ। তবে এ খরচ কমিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ড্রোন। খবর বিবিসি।

মেরিন রিনিউয়েবল এনার্জি প্রজেক্টের ব্যয় সংকোচনে ড্রোন কতটা কার্যকর ভূমিকা পালন করতে পারে, তা জানতে একটি গবেষণা কার্যক্রম কর্মসূচী হাতে নিয়েছেন বিজ্ঞানীরা। ইউনিভার্সিটি অব দ্য হাইল্যান্ডস এন্ড আইল্যান্ডসের (ইউএইচআই) বিজ্ঞানীরা এ গবেষণা কর্মসূচী পরিচালনা করবেন। এর আওতায় স্কটল্যান্ড ও ওয়েলসে পরীক্ষামূলকভাবে মনুষ্যবিহীন আকাশযান ওড়ানো হবে।

এক্ষেত্রে নির্দিষ্ট কিছু অফশোর সাইট নির্বাচন করা হবে। এরপর ড্রোনের মাধ্যমে সেখানকার পানির গতিধারার ভিডিও সংগ্রহ করা হবে। এ ক্ষেত্রে বিজ্ঞানীরা এ্যালগরিদম ব্যবহার করে এসব ফুটেজ পরীক্ষা করবেন এবং দেখবেন কোন দিকে সমুদ্রের তলদেশে পানির স্রোতের গতি কেমন।

ইউএইচআই জানিয়েছে, প্রচলিত পদ্ধতিতে জোয়ারের স্রোত পরিমাপ করা হয় সার্ভে ভেসেল ও সাগরের তলদেশে সেন্সর স্থাপনের মাধ্যমে। তবে এ প্রক্রিয়ায় সময় ও খরচ দুটোই বেশি লাগে।

ইউএইচআইয়ের এনভায়রনমেন্টাল রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক ড. বেঞ্জামিন উইলিয়ামসন গবেষকদের ১২ মাসের এ প্রকল্পে নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, ‘অফশোর রিনিউয়েবল এনার্জি সাইট ডেভেলপমেন্টের জন্য সমুদ্রস্রোতের গতি ও দিক নির্ধারণ খুবই জরুরি।

সাগরের তলদেশে ঠিক কোন জায়গায় টাইডাল স্ট্রিম টারবাইন স্থাপন করলে এর কার্যকারিতা ও পারফরম্যান্স সবচেয়ে বেশি পাওয়া যাবে, তা নিরূপণের জন্য এ তথ্য জানা প্রয়োজন।’

প্রচলিত পদ্ধতিতে এসব তথ্য সংগ্রহের প্রক্রিয়াটি বেশ ব্যয়সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ। সমুদ্রস্রোতের গতি পর্যবেক্ষণের পাশাপাশি ইউএইচআইয়ের অন্য একটি গবেষণা দল সাগরে প্লাস্টিক দূষণের মাত্রা পরিমাপের জন্য পৃথক একটি গবেষণা চালাবে।

এক্ষেত্রেও ড্রোন ব্যবহার করবে তারা। সাগরে মানবসৃষ্ট দূষণ পরিবেশবাদীদের কাছে অত্যন্ত উদ্বেগজনক একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। সমুদ্র থেকে প্লাস্টিক বর্জ্য অপসারণের ওপর বরাবরই জোর দিয়ে আসছে তারা।

এর আগেও স্যাটেলাইট ব্যবহার করে সাগরের দূষণ পরিমাপের কার্যক্রম চালানো হয়েছে। তবে এবারের গবেষণাটি হবে একটু ব্যতিক্রম। ইউএইচআইয়ের গবেষকরা বলছেন, তাদের গবেষণাটি পরিচালনা করা হবে দিনের আলোয়। এক্ষেত্রে থার্মাল ইমেজিং ক্যামেরা কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে, তা পর্যবেক্ষণ করবেন তারা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা