প্রবাস

অস্ট্রেলিয়ায় অ্যাওয়ার্ড পাচ্ছে ২ বাংলাদেশি

সান নিউজ ডেস্ক: ২০২৩ সালের অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডের জন্য দুই বাংলাদেশি মনোনীত হয়েছেন। তারা হলেন নাজমুল হাসান ও ডা. শামারুহ মির্জা। মহাকাশ গবেষণা, হিপ-হপে, মানবাধিকার, সূঁচিকর্মের মাধ্যমে জীবন বদলাতে অবদান রাখায় এসব পুরস্কার দেয়া হয়। আগামী ৯ নভেম্বর চার ক্যাটাগরিতে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

আরও পড়ুন: সচিবসহ প্রশাসনে বড় পরিবর্তন

তবে চার বিভাগে মোট ১৬ জনকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। বিভাগগুলো হলো এসিটি অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার, এসিটি সিনিয়র অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার, এসিটি ইয়াং অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার এবং এসিটি লোকাল হিরো। শামারুহ মির্জা ও নাজমুল হাসান লোকাল হিরো ক্যাটাগরিতে স্থান পেয়েছেন।

নাজমুল হাসান সমাজে একজন রোল মডেল। এর আগে তিনি ‘এসিটি আউটস্ট্যান্ডিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড ফর ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুশন ২০২২’ এ সম্মানিত হন। আর ‘এবিসি ক্যানবেরা কমিউনিটি স্পিরিটস অ্যাওয়ার্ড ২০২২’ এ বিজয়ী হন।

আরও পড়ুন: রাসেল-শামীমার সম্পত্তি ক্রোকের আদেশ

অন্যদিকে, ডা. শামারুহ মির্জা একজন মেডিকেল স্টুডেন্ট। ডা. মির্জা অস্ট্রেলিয়ার ক্যানবেরায় সাংস্কৃতিক ও ভাষাগতভাবে বিভিন্ন গোষ্ঠীর অনেক নারীকে বিষণ্নতা থেকে বেরিয়ে আসতে সহযোগিতা করেছেন। স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন তিনি। ডা. শামারুহ মির্জা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট মেয়ে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা