প্রবাস
কানাডায় প্রদীপ মিছিল-সমাবেশ

গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি

সান নিউজ ডেস্ক: ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে কানাডায় সমাবেশ এবং প্রদীপ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: মাইন বিস্ফোরণে রোহিঙ্গা কিশোর নিহত

স্থানীয় সময় শনিবার (১ অক্টোবর) বিকেলে টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউতে এ সমাবেশ এবং প্রদীপ মিছিল অনুষ্ঠিত হয়।

টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশ ও প্রদীপ মিছিলে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং প্রবাসীরা অংশ নেন।

আরও পড়ুন: বিশ্বে কমেছে শনাক্ত ও প্রাণহানি

ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুলের সভাপতিত্বে ই সমাবেশে রাখেন কবি আসাদ চৌধুরী, শহীদ বুদ্ধিজীবী কন্যা দ্যুতি অরনি, পিডিআই কানাডার আহ্বায়ক বিদ্যুৎ রঞ্জন দে, সাধারণ সম্পাদক মাহাবুব আলম।

এছাড়া, কানাডা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আব্দুল গফফার, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডার সাধারণ সম্পাদক মিনারা বেগম, সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রাক্তন ভিপি ফায়জুল করিম, সাংবাদিক ও ‘নতুন দেশ’-এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর এবং টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিকও এ সময় আলোচনা করেন।

আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

এদিকে, কর্মসূচিতে পিডিআই কানাডা, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা, ইন্টারন্যাশনাল ক্রাইম স্ট্র্যাটেজি ফোরাম, ছায়ানট, নাট্য সংস্থা কানাডা, ম্যাক এন্টারটেইনমেন্ট, কানাডা বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা, অন্যমেলা টরন্টো, বাংলাদেশ আওয়ামী লীগ, সাপ্তাহিক ‘বাংলা কাগজ’ এবং প্রজন্ম ৭১ এর প্রতিনিধিরা অংশ নেন।

ড্যানফোর্থ এভিনিউতে সমাবেশ শেষে উপস্থিত সবাই শিল্পী নবিউল হক বাবলুর সঙ্গে ‘আগুনের পরশমণি’ গান গাইতে গাইতে ডেন্টোনিয়া পার্কে অবস্থিত শহীদ মিনারে গিয়ে মোমবাতি প্রজ্বলন করেন।

আরও পড়ুন: হত্যা মামলার আসামি খুন

শহীদ মিনারে কর্মসূচির সমাপনী বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক এজিএস নাসির উদ দুজা। তিনি ঘোষণা দেন, ৭১ এর গণহত্যার জাতিসংঘের স্বীকৃতি না পাওয়া পর্যন্ত টরন্টোতে ধারাবাহিকভাবে সমাবেশ এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা