প্রবাস

আশ্রয়প্রার্থী ২০ হাজার বাংলাদেশি

সান নিউজ ডেস্ক : গত বছর বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে ২০ হাজার আশ্রয়ের আবেদন পেয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশ থেকে ইউরোপে আশ্রয় চাওয়াদের প্রধান গন্তব্য- ফ্রান্স, জার্মানি, ইতালি এবং স্পেন।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের কালো তালিকায় চীনের ৫ কোম্পানি

মঙ্গলবার (২৮ জুন) ইউরোপের আশ্রয় বিষয়ক সংস্থা ইইউএএ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইইউএএ বলছে, ১ লাখ ১৭ হাজার সিরীয় ও ১ লাখ ২ হাজার আফগান নাগরিক এ বছর ইউরোপে আশ্রয় চেয়ে আবেদন করেছেন। এরপর যেসব দেশ থেকে বেশি আবেদন পড়েছে সে দেশগুলো হলো- ইরাক, পাকিস্তান, তুরস্ক ও বাংলাদেশ।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে- গত ইউরোপীয় ইউনিয়ন মোট ৬ লাখ ৪৮ হাজার আবেদন পেয়েছে; ২০২০ সালের চেয়ে যা এক-তৃতীয়াংশ বেশি। সবচেয়ে বেশি আবেদন করেছের সিরীয় ও আফগানরা।

আরও পড়ুন : তৃতীয় দিনে আদায়কৃত টোল ১ কোটি ৯৪ লাখ

এসব আবেদনের মধ্যে প্রায় ১ লাখ ৮৫ হাজার মানুষকে এরই মধ্যে আশ্রয় বা সুরক্ষা দিয়েছে ইউরোপ। এছাড়া প্রায় ৭ লাখ ৭০ হাজার আবেদনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এছাড়া ইউক্রেনে চলমান যুদ্ধের জন্য ইউরোপে সাময়িক আশ্রয় প্রার্থনা করেছেন ৩০ লাখ ৪০ হাজার মানুষ। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর মোট ৬০ লাখ মানুষ ইউরোপে অবস্থান নেন, তাদের মধ্যে অনেকে অবশ্য ফিরেও গেছেন।

আরও পড়ুন : ‘ব্রিকস’ এ যোগ দিতে চায় ইরান

আবেদনকারীদের অর্ধেকের বয়স ১৮ থেকে ৩৪ বছরের মধ্যে। এর ৭০ শতাংশ পুরুষ। প্রতি দশটি আবেদনের মধ্যে প্রায় তিনটি আবেদন অপ্রাপ্তবয়স্কদের কাছ থেকে এসেছে এবং মোট আবেদনের চার শতাংশ আবেদন পড়েছে অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্কদের তরফ থেকে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা