প্রবাস

রোমানিয়ায় পৌঁছেছেন ২৮ নাবিক

সান নিউজ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে রকেট হামলার কবলে পড়া জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিককে নিরাপদে রোমানিয়ায় পৌঁছেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী।

আরও পড়ুন:

রোববার (৬ মার্চ) সকালে তারা রোমানিয়ায় পৌঁছান। বিষয়টি বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজেও তাদের নিরাপদে রোমানিয়ায় পৌঁছানোর খবরটি জানানো হয়েছে।

এর আগে শনিবার (৫ মার্চ) সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, জাহাজ বাংলার সমৃদ্ধির ২৮ নাবিককে ইউক্রেনের শেল্টার হাউস (বাঙ্কার) থেকে মলদোভা হয়ে রোমানিয়ায় নেওয়া হচ্ছে। রোমানিয়া থেকে আমরা যত দ্রুত সম্ভব তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করব।

আরও পড়ুন:

প্রসঙ্গত, গত বুধবার (২ মার্চ) ইউক্রেনের অলভিয়া বন্দর জেটির অদূরে নোঙর করে থাকার সময় গোলার আঘাতের শিকার হয় এমভি বাংলার সমৃদ্ধি। সেই আঘাতে জাহাজের তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন। এর মধ্যে জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে স্থানীয় বাংলাদেশিদের সহায়তায় নাবিকদের জাহাজের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে তারা প্রতিবেশী মলদোভা হয়ে রোমানিয়ায় প্রবেশ করেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা