প্রবাস

ব্যবসা নিবন্ধনে সৌদির সহায়তা

কূটনৈতিক প্রতিবেদক: সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের ব্যবসা নিবন্ধনে সব সহযোগিতা নিশ্চিত করবে সৌদি সরকার। ২৮ সেপ্টেম্বর রিয়াদ দূতাবাসের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা জানান সৌদি আরবের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ও বাণিজ্যিক গোপনীয়তাবিরোধী আইনের জাতীয় কর্মসূচির নির্বাহী পরিচালক আহমেদ বিন আলী আল সুয়াইলেম।

তিনি বলেন, সৌদি আরবে যেসব অভিবাসী অন্য নামে ব্যবসা করছেন তাদের বৈধভাবে ব্যবসা করতে হলে অবশ্যই সৌদি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধন করে বৈধতা নিতে হবে।

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিসহ অন্যান্য অভিবাসী যারা ব্যবসা-বাণিজ্য অথবা লাভজনক আর্থিক কার্যক্রমের সঙ্গে জড়িত আছেন তাদের বাণিজ্যিক গোপনীয়তাবিরোধী আইনের আওতায় ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। সৌদি সরকার একে ব্যবসা বাণিজ্য সংশোধন এবং নিয়মিতকরণের সুযোগ হিসেবে দেখছে।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, দূতাবাসের কর্মকর্তারা ও সৌদি আরবের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীরা উক্ত ওয়েবিনারে যোগ দেন।

রাষ্ট্রদূতের এক প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি আহমেদ বিন আলী আল সুয়াইলেম জানান, যেসব অভিবাসী ব্যবসায়ীরা ব্যবসা নিবন্ধনের জন্য আবেদন করবে তাদের অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন করা হবে না। এছাড়া তারা যে ভিসায়ই কর্মরত থাকুক না কেন, তাদের ভিসার সমস্যার ও সমাধান করা হবে। ব্যবসা নিবন্ধন করা হলে তারা ব্যবসার মালিকানাসহ সব আইনগত সুবিধা প্রাপ্ত হবেন।

সভায় রিয়াদে একজন বাংলাদেশি ব্যবসায়ী তার ব্যবসা পরিচালনা ও নিবন্ধন বিষয়ে সৌদি স্পন্সরের সঙ্গে সমস্যার কথা তুলে ধরলে তাকে সব সহযোগিতার আশ্বাস প্রদান করেন বাণিজ্যিক গোপনীয়তাবিরোধী আইনের জাতীয় কর্মসূচির নির্বাহী পরিচালক আহমেদ বিন আলী আল সুয়াইলেম।

তিনি জানান, যেকোনো বাংলাদেশি ব্যবসায়ী তাদের ব্যবসা নিবন্ধনে সমস্যায় পড়লে তা সমাধানের জন্য সব সহযোগিতা নিশ্চিত করা হবে।

রিয়াদে বাংলাদেশ দূতাবাস কর্তৃক বাণিজ্যিক গোপনীয়তাবিরোধী আইন বিষয়ে সৌদি অভিবাসী ব্যবসায়ীদের সচেতন করা ও তাদের ব্যবসা নিবন্ধনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে নিয়মিত ওয়েবিনার, আলোচনা সভা, মতবিনিময়সহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা