প্রবাস

ভারতের আইসিইউতে তোফায়েল আহমেদ

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তিনি ভারতের রাজধানী দিল্লি থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে হরিয়ানার গুরগাঁওয়ে মেদান্ত মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের ভর্তি হয়েছেন।

হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান ডা. অরুণ গার্গ বলেছেন, তার অবস্থা স্থিতিশীল। আমরা তাকে আরও পর্যবেক্ষণের জন্য নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রেখেছি। ৭৭ বছর বয়সী তোফায়েলকে পরীক্ষা নিরীক্ষা করে কিছু মেডিকেল চেক-আপের পরামর্শ দেয়া হয়েছে।

অরুণ গার্গ আরও বলেন, দুশ্চিন্তার কিছু নেই, আশা করি আগামীকালের মধ্যে আমরা সবকিছু ঠিকঠাক হলে তাকে কেবিনে পাঠাতে পারব।

এর আগে গত ৩০ আগস্ট স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর শুক্রবার দুপুরে তোফায়েল আহমেদকে চিকিৎসার জন্য ভারতের রাজধানী দিল্লিতে নিয়ে যাওয়া হয়। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান হাসপাতালে আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদকে দেখতে যান। তিনি তার চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন।

তার একান্ত সচিব আবুল খায়ের জানিয়েছেন, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদকে শুক্রবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। এর আগে তোফায়েল আহমেদ গত ‘হালকা স্ট্রোকে’ আক্রান্ত হওয়ার পর ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

প্রসঙ্গত, পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য রাজনীতিবিদ তোফায়েল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অধীনে বেশ কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

সূত্র: বাসস

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা