প্রবাস

দ. আফ্রিকায় একদিনে ৩ বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকায় একদিনে আরও তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় প্রায় দেড়শ বাংলাদেশির মৃত্যু হয়েছে। দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৮০ হাজার ৯শ ৮৫ জন।

বুধবার (২৫ আগস্ট) ওই তিন বাংলাদেশি মারা যান। মারা যাওয়াদের একজন আব্দুস সামাদ। দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রভিন্সের ওলমারানস্ট্যাড এলাকায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার মাইজগ্রামে। তিনি দীর্ঘদিন ধরে ওলমারানস্ট্যার্ড এলাকায় দোকান দিয়ে ব্যবসা করে আসছিলেন। তাকে প্রবাসীদের অংশগ্রহণে মুসলিম কমিউনিটি সহযোগিতায় স্থানীয়ভাবে দাফন করা হয়েছে।

নিহত আরেক জন হলেন নাম নাসির উদ্দিন। তিনি দেশটির আপিংটন নামক এলাকায় হাসপাতালে মারা যান। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে। বুধবার বিকালে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।

মারা যাওয়া অপরজনের নাম রিয়াজ উদ্দীন। তার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়। কোয়াজুলু নাটাল প্রদেশের ডারবানে করোনা চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা