প্রবাস

শেখ কামাল আলোকিত যুবনেতা

কূটনৈতিক প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী বাংলাদেশ হাইকমিশন, অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় পালিত হয়েছে।

আলোচনা সভায় ক্যানবেরাস্থ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ শেখ কামালের জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণ করেন।

শেখ কামালের দূরদর্শিতা, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে অতুলনীয় অবদান, সাংগঠনিক নেতৃত্ব এবং তাঁর রাজনৈতিক পরিচয়কে পিছনে ফেলে স্বমহিমায় উদ্ভাসিত হওয়ার নানা বিষয় আলোচকগণ তুলে ধরেন। শেখ কামাল ছিলেন যুব সমাজের জন্য আদর্শ। তার চিন্তা ও মননে ছিল বাংলাদেশের যুব সমাজকে মুক্ত মনের করে গড়ে তোলা, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে এগিয়ে নেয়া।

হাইকমিশনার সুফিউর রহমান তাঁর বক্তব্যে বলেন, শেখ কামাল বাংলার ক্রীড়া-সাংস্কৃতিক-সামাজিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, যা অকালে নিভে যায়। তাঁর সাংগঠনিক সক্ষমতা ও মানুষকে আপন করে নেয়ার সহজাত ক্ষমতা তাঁর রাজনৈতিক নেতা হিসেবে বেড়ে উঠার প্রতিশ্রুতি, সম্ভাবনা ও নিশ্চয়তা ইঙ্গিত করত। কুচক্রীদের ষড়যন্ত্রে বঙ্গবন্ধুর নির্মম হত্যার সাথে উঠতি নেতা শেখ কামালের সে সব সম্ভাবনাকেও বিনষ্ট করা হয়, যা বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে সর্বদা বিবেচিত হবে।

আলোচনা সভার পূর্বে শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জীবন ও কর্মের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য নীরবতা পালন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা