প্রবাস

কোরিয়ায় বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে চিত্রপ্রদর্শনী শুরু

কূটনৈতিক প্রতিবেদক: ‘মুজিব বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর চার দিনব্যাপী দ্বিতীয় আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং ইয়াংওয়ান করপোরেশনের সহযোগিতায় তাদের সাংস্কৃতিক কেন্দ্রে আলোকচিত্রের প্রদর্শনীটি চলছে। প্রদর্শনীটি আগামী ৬ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

মঙ্গলবার (৩ আগস্ট) সিউলে শুরু হওয়া প্রদর্শনীটি শুক্রবার (৬ আগস্ট) শেষ হবে বলে জানিয়ে সিউল দূতাবাস। মঙ্গলবার (৩ আগস্ট) দূতাবাস এ তথ্য নিশ্চিত করে।

অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম এবং ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান সাং কি-হাক ফিতা কেটে যৌথভাবে প্রদর্শনীটির উদ্বোধন করেন। এ সময় আমন্ত্রিত অতিথি ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রথম আলোকচিত্র প্রদর্শনীটি গত ৯-১৩ জুলাই সিউল শহরের প্রাণকেন্দ্র গাংনামের থিও গ্যালারিতে কোরিয়ান কালচার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজন করা হয়।

স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত আবিদা ইসলাম হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। জাতির পিতার রাজনৈতিক কর্মকাণ্ড এবং অবদানের প্রতি আলোকপাত করে তিনি বলেন, প্রদর্শনীর আলোকচিত্রগুলোতেও তাঁর সেই সুবিশাল কর্মযজ্ঞ প্রতিফলিত হয়েছে।

সাং কি-হাক বাংলাদেশ দূতাবাসের সাথে যৌথভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করতে পেরে গভীর উচ্ছ্বাস প্রকাশ করেন। এই প্রশংসনীয় উদ্যোগের সাথে ইয়াংওয়ান করপোরেশনকে সম্পৃক্ত করার জন্য তিনি সিউলস্থ বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি তাঁর বক্তব্যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিস্ময়কর আর্থ-সামাজিক অগ্রযাত্রার কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার নাগরিকবৃন্দ, সুশীল সমাজের সদস্যবৃন্দ এবং দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশী নাগরিকগণ অংশগ্রহণ করেন। আগত অতিথিবৃন্দকে অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র কোরিয়ান সংস্করণ উপহার দেয়া হয়। প্রদর্শনীতে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী', ‘বঙ্গবন্ধু দ্য পিপল’স হিরো'-এর কোরিয়ান সংস্করণসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর অন্যান্য প্রকাশনা প্রদর্শন, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর নির্মিত ডকুমেন্টারি এবং সেই সাথে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণও সম্প্রচার করা হয় যা প্রদর্শনীর শেষ দিন পর্যন্ত চলমান থাকবে। প্রদর্শনীতে আগত অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবারে আপ্যায়িত করা হয়।
সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা