প্রবাস

কাতারে আল রাবি কার ওয়াশ এর শুভ উদ্বোধন

আমিনুল হক কাজল,কাতার প্রতিনিধি : করোনা মহামারি দীর্ঘ দিনের সংকট কাটিয়ে নতুনভাবে ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর নানামুখী উদ্যোগ নিচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। এরই ধারাবাহিকতায় ব্যাপক আনন্দ-উৎসবের মধ্যে দিয়ে রাজধানী দোহার ক্যাপিটাল পুলিশ স্টেশনের পাশে এম.পি ট্রেডার্স সংলগ্ন আল রাবি কার ওয়াশ এর শুভ উদ্বোধন করা হয়। ফিতা কেটে এর উদ্বোধন করেন কাতারি স্পন্সর শেখ ফাহাদ আল আবদুল রহমান ও চার তরুণ উদ্যোক্তা আলাউদ্দিন ভূঁইয়া, নাবিউল হোসেন বাদশা, শরিফ আহমেদ ও মো. রিদওয়ানুল হক। এসময় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও এশিয়ার বিভিন্ন দেশের প্রবাসীরা উপস্থিতি ছিলেন।

প্রতিষ্ঠানের শুভকামনা করে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম আমিনুল হক ও বিশিষ্ট ব্যবসায়ী বেলায়েত হোসেন আরজু। প্রতিষ্ঠানের সার্বিক উন্নিতি, প্রবাসী ও দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা নূরে আলম জাহাঙ্গীর।

আল রাবি কার ওয়াশ সেন্টারের দুটি শাখা রয়েছে। এর একটি কার ওয়াশ ও অন্যটি গাড়ির ইলেক্ট্রো-মেকালিক্যাল শাখা। উভয় শাখায় ১৩জন কর্মচারি দিয়ে যাত্রা শুরু হয়েছে প্রতিষ্ঠানটি। তবে অচিরেই অধিক বাংলাদেশি শ্রমিক নিয়োগের আশা করছে উদ্যোক্তারা।

কাতারি স্পন্সর উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান ও প্রতিষ্ঠানের শুভকামনা করেন। উদ্যোক্তারা তাদের সহযোগিতা করার জন্য প্রবাসীদের আহবান জানান। প্রবাসী বাংলাদেশীদের বিশেষ মূল্যছাড়ের ঘোষণা দিয়েছেন তারা। তারা আশা করছেন প্রবাসীরা এ সুযোগ নিয়ে নিজেরাও লাভবান হবেন এবং তাদের ব্যবসাও সম্প্রসারণ ঘটবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা