ছবি: সংগৃহীত
রাজনীতি
মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন

আফছার উদ্দিন ভুঁইয়ার সমর্থনে গণসংযোগ 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: আগামী ৪ মে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. আফছার উদ্দিন ভূঁইয়ার সমর্থনে গণসংযোগ করেছেন সদর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠন।

আরও পড়ুন: কোর্ট প্রাঙ্গণে কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা

মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১১ থেকে দুপুর ১ টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী সদরের উপজেলার মুন্সীরহাট এলাকায় গণসংযোগ করেন নেতাকর্মীরা। গণসংযোগে নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহীন মো. আমান উল্লাহ্।

নেতাকর্মীরা সদর উপজেলা আলহাজ্ব মো. আফছার উদ্দিন ভূঁইয়াকে নির্বাচিত করার লক্ষ্যে লিফলেট বিতরণ, সংক্ষিপ্ত পথসভা ও বক্তৃতা প্রদান করেন এবং জয়যুক্ত হলে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের আশ্বাস দেন।

আরও পড়ুন: জয়ের নেতৃত্বে আইসিটি বিপ্লব হচ্ছে

এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা চরকেওয়ার ইউনিয়নের প্রবীন আওয়ামী লীগ নেতা রবু মিঝি, চরকেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন (মোতা কাজী), চরকেওয়ার ইউনিয়ন পরিষদ সদস্য মো. মহিউদ্দিন মৃধা, মো. মন্টু দেওয়ান, সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য সৈয়দ জমাদার, মো. নাছির উদ্দীন, আব্দুর রহিম মেম্বার, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সুরুজ মিয়া, চরকেওয়ার ইউনিয়ন যুবলীগের সভাপতি বাবু কাজী, সাধারণ সম্পাদক সোহাগ ভূঁইয়া, চরকেওয়ার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহাত আহমেদ শাকিল ও সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন সানি।

আরও উপস্থিত ছিলেন- আনোয়ার সিকদার, গণী কাজী, শাহীন মাদবর, আহমেদ হাওলাদার, অহিদুল ইসলামসহ সদর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা