যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ
রাজনীতি

কোর্ট প্রাঙ্গণে কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা

নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্ট বার নির্বাচনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনায় সাংগঠনের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

শুক্রবার (১৫ মার্চ) এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন : জামিন আবেদন করলেন যুথি

শেখ ফজলে শামস পরশ এসময় বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ শেখ হাসিনার ভ্যানগার্ড সংগঠন। শেখ হাসিনার বাইরে এই সংগঠন অবস্থান নেওয়ার প্রশ্নই ওঠে না, এ ব্যাপারে বিভ্রান্তির সুযোগ নেই। একটি সুষ্ঠু প্রতিযোগিতামূলক অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচনের উদ্দেশ্যেই যুবলীগের আইনজীবীরা সমবেত হয়ে গত ৬ এবং ৭ মার্চ উৎসবমুখর পরিবেশে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে ভোট দিয়েছেন। ৮ মার্চ নির্বাচন কেন্দ্র করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এই ঘটনা যুবলীগ কোনোভাবেই সমর্থন করে না। বিচ্ছিন্নভাবে কেউ যদি এই ঘটনার সঙ্গে জড়িত থাকে তার নিরপেক্ষ তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থার আওতায় আনা হবে।

একইসঙ্গে সার্বিক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির অবতারণা হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

সান নিউজ/এজেড

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা