ছবি: সংগৃহীত
রাজনীতি

স্বতন্ত্র প্রার্থী এম এ ওয়াহেদের এমপি পদ বৈধ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-১১ আসনে এম এ ওয়াহেদের এমপি পদের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে এমপি হিসেবে তার দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আরও পড়ুন: ধর্ষণ মামলায় যুব সংহতি নেতা গ্রেফতার

মঙ্গলবার (১২ মার্চ) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ এ রিট খারিজ করেন।

এ সময় আদালত বলেন, এম এ ওয়াহেদের এমপি পদ বৈধ। এ বিষয়ে কিছু বলার থাকলে বাদী যেন নির্বাচনী ট্রাইব্যুনালে যায়।

গত ১০ জানুয়ারি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ বাংলাদেশি নন, পাপুয়া নিউগিনির নাগরিক দাবি করে একটি রিট পিটিশন দায়ের করেন ময়মনসিংহ-১১ এর নৌকা প্রার্থী কাজিমুদ্দীন আহমেদ। তার পক্ষে ব্যারিস্টার তানজীব উল আলম রিট পিটিশনটি দায়ের করেছিলেন। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সে দিন এ রিট আবেদনের প্রেক্ষিতে ৪ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দেন।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ

একই সঙ্গে আব্দুল ওয়াহেদের সংসদ সদস্য হিসেবে শপথ নেয়া ও গেজেট প্রকাশ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

ওই সময় ব্যারিস্টার তানজীব উল আলম বলেছিলেন, যদি প্রমাণ হয় উনি পাপুয়া নিউগিনির নাগরিক তবে তার সংসদ সদস্যপদ চলে যাবে। এক্ষেত্রে তার সংসদ নির্বাচনও বৈধ নয়।

এর আগে আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে গত ২৩ ডিসেম্বর সিইসি বরাবর নৌকার প্রার্থী কাজিম উদ্দিন আহম্মেদ আবেদন করেন।

আবেদনে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল ওয়াহেদ গত ২০ ডিসেম্বর প্রিন্ট মিডিয়া, টেলিভিশন চ্যানেল এনটিভি এবং চ্যানেল আই মারফত প্রচারিত সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে, উক্ত স্বতন্ত্র প্রার্থীর (আব্দুল ওয়াহেদ) পাপুয়া নিউগিনি এবং বাংলাদেশের পাসপোর্ট রয়েছে। তিনি দুটি পাসপোর্ট ব্যবহার করেন।

আরও পড়ুন: বিএনপিসহ বিরোধীরা মিথ্যাচার করছে

উল্লেখ্য, তিনি গত ১৯ অক্টোবর পাপুয়া নিউগিনির পাসপোর্ট ব্যবহার করে পোর্টমোসরি থেকে ঢাকায় অবতরণ করেন। নির্বাচনী শর্ত অনুযায়ী, যদি কোনো ব্যক্তির দ্বৈত নাগরিকত্ব থাকে, তাহলে ওই ব্যক্তি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।

যদি ওই ব্যক্তি নির্বাচনে অংশ গ্রহণ করতে চায়, তাহলে বহির্বিশ্বের নাগরিকত্ব বাতিল করে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। উল্লিখিত ব্যক্তি একাধিক দেশের নাগরিক বিধায় তাহার তদন্ত সাপেক্ষে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে কোনো সাড়া না পেয়ে গত ২৮ ডিসেম্বর হাইকোর্টে রিট দায়ের করেন কাজিম উদ্দিন আহম্মেদ।

আরও পড়ুন: পাবনায় ভোট না দেয়ায় চেয়ারম্যানকে হুমকি!

ওই রিট বিচারাধীন থাকায় অবস্থায় গত ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল ওয়াহেদ ট্রাক প্রতীকে ৯৫ হাজার ২৮০ ভোট পেয়ে বিজয়ী হন। আর আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী কাজিম উদ্দিন আহম্মেদ ৫৬ হাজার ৪২১ ভোট পেয়ে পরাজিত হন।

৯ জানুয়ারি মোহাম্মদ আব্দুল ওয়াহেদকে নির্বাচিত ঘোষণা করে গেজেট জারি করে নির্বাচন কমিশন। এরপর নৌকার প্রার্থী কাজিম উদ্দিন আহম্মেদ হাইকোর্টে একটি সম্পূরক আবেদন করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা