প্রতীকী ছবি
রাজনীতি

বিজয় শোভাযাত্রা করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন : টিআইবি বিএনপির শাখা

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতি সৌধের উদ্দেশে সকাল ৭টায় ঢাকা থেকে রওনা দেবে বিএনপির নেতাকর্মীরা। এরপর স্মৃতি সৌধে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে ফিরে শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সেখানে ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামন থেকে বিজয় র্যালি হয়ে মগবাজার গিয়ে শেষ হবে। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির আয়োজনে এ বিজয় র্যালি বের করা হবে।

আরও পড়ুন : সাত আসন দিলো আ’লীগ

বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীকে এ কর্মসূচি সফল করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা