ছবি: সংগৃহীত
রাজনীতি

মুন্সীগঞ্জে বিএনপির মানববন্ধন পণ্ড

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা বিএনপি আয়োজিত মানববন্ধন পুলিশের বাঁধায় পণ্ড হয়ে গেছে।

আরও পড়ুন: মানবাধিকার লঙ্ঘনকারীরা সোচ্চার

রোববার (১০ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে দিবসটিতে গুম, খুন, মিথ্যা মামলা ও সাধারণ জনগণের ভোটের অধিকার হরণ করার প্রতিবাদে মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকায় মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি ও সহযোগী সংগঠন।

বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, মানববন্ধনে অংশগ্রহণ করা নেতাকর্মীরা বক্তব্য দিতে শুরু করলে পুলিশ এসে তাদের ব্যানার ছিনিয়ে নেয়। এ সময় মানববন্ধনে বাঁধা দেওয়ায় এ কর্মসূচি পণ্ড হয়ে যায়।

আরও পড়ুন: বিনা পরোয়ানায় গ্রেফতার করা হচ্ছে না

মুন্সীগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা বলেন, তাদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশ বাঁধা দিয়ে পণ্ড করে দেয়।

এ সময় উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. জাকারিয়া মোল্লা, জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. মো. তোতা মিয়া, শহর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মাহবুব আলম স্বপন ও জেলা বিএনপির সদস্য অ্যাড. রোজিনা ইয়াসমিন প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা