ছবি: সংগৃহীত
রাজনীতি

লক্ষ্মীপুরে বিএনপির মানববন্ধন কর্মসূচি পালন

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুরে গুম-খুন হওয়া পরিবারের সদস্যদের নিয়ে আজ মানববন্ধন করেছে বিএনপি।

আরও পড়ুন: ৪ পরীক্ষার্থীর শিক্ষক হওয়ার স্বপ্ন ভঙ্গ

রোববার (১০ ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে গোডাউন রোডে মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন প্ল্যেকার্ড এবং আটক, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার আত্মীয়দের ছবি বহন করতে দেখা যায়।

আরও পড়ুন: রোববার মানববন্ধন করবে বিএনপি

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এড. হাসিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা প্রফেসর নিজাম উদ্দিন ভূঁইয়া, এড. হাফিজুর রহমান, ফেরদৌস আহম্মেদ মানিক, এম এ বেলাল, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, অবিলম্বে আমরা সরকারের পদত্যাগ দাবি করছি। এই সরকারের পদত্যাগের মধ্য দিয়ে আমরা একটি নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা