ছবি-সংগৃহীত
রাজনীতি

বিএনপির আন্দোলন নেশাখোরদের হাতে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপির আন্দোলনের কড়া সমালোচনা করে বলেছেন, তাদের আন্দোলন নেশাখোরদের হাতে দেয়া হয়েছে। এরা গাঁজ-হেরোইন খেয়ে বাসে-গাড়িতে আগুন দিচ্ছে। এদের সঙ্গে ছাত্রদলও আছে।

আরও পড়ুন: বিনা ভোটে নির্বাচিত হলে ব্যবস্থা নেওয়া হবে

রোববার (২৬ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তথ্যমন্ত্রী উল্লেখ করে বলেন, রাস্তায় গাড়িতে যারা আগুন দিচ্ছে তারা মাদকাসক্ত। এই মাদকাসক্তদের টাকা দিয়ে বিএনপি হরতাল-অবরোধ পালন করছে। তারা গাড়িতে গাড়িতে আগুন দিচ্ছে। এটা কোনো রাজনৈতিক দলের কাছ থেকে আশা করা যায় না। এটাকে আন্দোলন বলে না। হঠাৎ হঠাৎ গাড়িতে আগুন দেয়া এটা কখনোই রাজনীতি হতে পারে না।

আরও পড়ুন: ফের ইসির সঙ্গে ইইউর বৈঠক

তথ্যমন্ত্রী আরও বলেন, যারা পেট্রোল বোমা মারে, যারা স্কুলঘরে আগুন দেয় তাদের হাতে যেন দেশটা না যায় সেই আহ্বান জানাই। আপনারা সন্ত্রাস অরাজকতার বিরুদ্ধে সোচ্চার হোন। মানুষের জান মালের ওপর আগুন দেয়া, সন্ত্রাস, অরাজকতা করা বিএনপির পুরানো অভ্যাস। তাদের প্রতিহত করুন।

হাছান মাহমুদ মন্তব্য করে বলেন, দেশের জনগণ বিএনপির অবরোধ মানে না। গণভবন থেকে প্রেস ক্লাবে আসতে ১০ মিনিট লাগার কথা। আমার ৪৫ মিনিট সময় লেগেছে। রাস্তায় প্রচণ্ড জ্যাম। কেউ অবরোধ মানে না। বাংলাদেশের মানুষ বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ উপেক্ষা করে যার যার কাজে ঠিকই রাস্তায় নেমেছে।

আরও পড়ুন: পশ্চিমাদের মতো মাথাব্যথা নেই ভারতের

তথ্যমন্ত্রী আরও বলেন, সাংবাদিকদের জন্য আওয়ামী লীগ সরকার অনেক কাজ করেছে; আগামীতেও করবে। আমাদের সরকারের তো বেলা শেষ হয়ে এলো। যদি সরকার আবার গঠন করতে পারি তাহলে সাংবাদিকদের যেসব দাবি বাস্তবায়ন হয়নি তা অবশ্যই বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, নির্বাচনের পরে আমি কোথায় থাকি জানি না কিন্তু আমি সাংবাদিকদের সঙ্গে আছি। আমি সাংবাদিকদের সঙ্গে আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা