সংগৃহীত
রাজনীতি

ফের ৪৮ ঘণ্টার অবরোধ শুরু 

নিজস্ব প্রতিবেদক: সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিভিন্ন দাবিতে বিএনপি, জামায়াত ও তাদের সমমনা রাজনৈতিক দল ও জোটের ডাকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ শুরু।

আরও পড়ুন: বিএনপির এখনো সুযোগ আছে

রোববার (২৬ নভেম্বর) ভোর ৬টা থেকে সপ্তম দফার এ অবরোধ চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত।

দেশব্যাপী সড়ক-রেল-নৌপথ ও রাজপথসহ সর্বাত্মক পালিত হচ্ছে এ অবরোধ কর্মসূচি। তবে সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার গাড়ি ও জরুরি ঔষধ পরিবহণ এই অবরোধের আওতাভুক্ত নয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন আজ থেকে ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফলে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে ‘দুর্জয়’ সাহস নিয়ে রাস্তায় নামার আহ্বান।

আরও পড়ুন: কিশোরগঞ্জে নৌকার প্রার্থী পাপন

শনিবার (২৬ নভেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দেশবাসীর উদ্দেশে তিনি জানান, শান্তিপূর্ণ আন্দোলনে আপনি আমি-আমরা একা না। সবার অংশগ্রহণে এ আন্দোলন আরও বিস্তৃত, বেগবান ও তেজোদীপ্ত হবে। মনে রাখবেন, দেশের গণতন্ত্রকামী মানুষ, বিশ্বের গণতান্ত্রিক শক্তিও আর বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন আর দেখতে চায় না। সকারের পতন হবেই।

অন্যদিকে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম এক প্রেস বিবৃতিতে দেশবাসীকে কর্মসূচি সফলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

পৃথক বিবৃতিতে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন দেশে শান্তিপূর্ণভাবে সর্বাত্মক অবরোধ সফলে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি জানান, বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সরকার ভয়ে দিশাহারা।

আরও পড়ুন: গাইবান্ধার ৫ আসনে লড়াই ৫৩ জনের

এছাড়া ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপির সঙ্গে যুগপৎ ধারায় আন্দোলনরত ১২ দলীয় জোট, এলডিপি, নুরুল হক নুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, ড. রেজা কিবরিয়া নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, গণফোরাম (মন্টু), পিপলস পার্টি, বাংলাদেশ লেবার পার্টিসহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা