ছবি: সংগৃহীত
রাজনীতি

র‌্যাবের হাতে বিএনপি নেত্রী আটক 

বেনাপোল প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা সুলতানা মুন্নীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

আরও পড়ুন: ফের রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ

শনিবার (৪ নভেম্বর) রাতে যশোর শহরের ঘোপ জেল রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৬, যশোরের কোম্পানী কমান্ডার মোহাম্মদ সাকিব হোসেন জানান, গত ৩১ অক্টোবর ঝিকরগাছা উপজেলায় বিএনপির একটি মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের উপর হামলা চালানো হয়।

এ ঘটনায় ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার এজহারনামীয় আসামি সাবিরা সুলতানা মুন্নীকে ঘোপ জেল রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: জাপা ও জাকের পার্টির ভোট বর্জন

তিনি আরও জানান, গ্রেফতারকৃত সাবিরা সুলতানা মুন্নি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি এর আগে উপজেলা চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত জানান, গতরাতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ঝিকরগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নীকে যশোর শহরের একটি বাসা থেকে র‍্যাব তুলে নিয়ে গেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা