ছবি: সংগৃহীত
রাজনীতি

ঠাকুরগাঁওয়ে ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা 

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় দলবদ্ধ হয়ে রাস্তায় আগুন দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়ি চলাচলে বাঁধাদান, গাড়ি ভাংচুর ও পটকা ফাটিয়ে জনমনে ত্রাস সৃষ্টি করায় ৪৩ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

আরও পড়ুন: আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক

বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে তাৎক্ষনিকভাবে এ মামলা দায়ের করা হয়।

অভিযোগে জানা যায়, বৃহস্পতিবার রাতে রুহিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক মানিকের নেতৃত্বে বিএনপি ও জামাত শিবিরের একদল লোক ঠাকুরগাঁও-রুহিয়া-আটোয়ারী সড়কের চারপুকুরি এলাকায় সমবেত হয়ে দলবদ্ধভাবে রাস্তায় বিষ্ফোরক দ্রব্যসহ অবরোধের সমর্থনে বেগম জিয়ার মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিক্ষোভ করতে থাকে।

আরও পড়ুন: ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ

তারা রাস্তায় কাঠের গুড়ি ফেলে গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং গাড়ির গ্লাস ভাংচুর করে। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালে আসামিরা তাদের কর্তব্যে বাঁধা প্রদান করে।

তারা বিষ্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টি করে এবং পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ মাহবুবুর রহমান নামে একজনকে গ্রেফতার করে।

আরও পড়ুন: দায়িত্ব নিলেন ঢাবির নতুন উপাচার্য

এ ঘটনায় রুহিয়া থানার এসআই সুলতান আলি বাদী হয়ে রুহিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক মানিক, মকবুল হোসেন, রিপন ইসলামসহ ৪৩ জনকে আসামী করে দঃবিঃ ১৪৩/১৪৭/১৪৮/১৮৬/৩৪১/৩৩২/৩৫৩/৪২৭/৩৪ ধারায় একটি মামলা দায়ের করে।

গ্রেফতারকৃত আসামি মাহবুবুর রহমান সদর উপজেলার মোলানখুড়ি গ্রামের খলিলুর রহমানের ছেলে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

রুহিয়া থানার ওসি সোহেল রানা জানান, বিএনপি-জামাতের একদল কর্মী রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়ি ভাংচুর ও বিস্ফোরণ ঘটানোর অভিযোগে রুহিয়া থানায় মামলা হয়েছে। একজন আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা