ফাইল ছবি
রাজনীতি

রোববার থেকে ২ দিন অবরোধের ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক: সরকারের পদত্যাগের ‘একদফা’ দাবি আদায়ে আরও ২ দিনের অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ৫ ও ৬ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ পালন করবে দলটি।

আরও পড়ুন: শ্রমিকদের সাথে একাত্মতা ঘোষণা বিএনপির

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, আগামী রোববার ভোর ৬ টা থেকে মঙ্গলবার (৭ নভেম্বর) ভোর ৬ টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে। বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা অন্য দলগুলোও এ কর্মসূচি পালন করবে।

শুক্রবার (৩ নভেম্বর) বিশেষ দোয়া কর্মসূচিও ঘোষণা করে রিজভী বলেন, গত ২৮ অক্টোবর থেকে চলমান আন্দোলনে মারা যাওয়া নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনায় বিএনপির পক্ষ থেকে আগামীকাল দেশজুড়ে মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত করা হবে।

আরও পড়ুন: ফের টাকার মান কমলো

আপনারা জানেন, ২৮ অক্টোবর একটি শান্তিপূর্ণ সমাবেশ ছিল। এ সমাবেশে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। সাধারণ মানুষের এ গণজোয়ার সহ্য করতে পারেনি ক্ষমতাসীনরা।

তাই একটি মহাপরিকল্পনার অংশ হিসেবে সে দিনের শান্তিপূর্ণ সমাবেশটি পণ্ড করে দেওয়া হয়। এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে, যাতে প্রমাণিত হয় পুরো প্রক্রিয়াটি সরকারের পূর্ব পরিকল্পিত।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশ দলের ২৭২ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় আহত হয়েছে ৪৮ জন।

আরও পড়ুন: আবারও দাম বাড়ল এলপিজির

‘একদফা’ আন্দোলন বিজয়ের পথে নিয়ে যাওয়ার জন্য অনেক জুলুম-নির্যাতন সহ্য করছে বিএনপি ও সমমনা দলগুলো। আন্দোলনকারীদের ওপর দেশের বিভিন্ন স্থানে হামলা করছে পুলিশ।

কোথাও কোথাও পুলিশ ও আওয়ামী লীগ যৌথ হামলা করছে। এতে আমাদের অনেক নেতাকর্মী মৃত্যুবরণ করছে। অনেকে আহত হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করছেন। তারপরও আন্দোলন এগিয়ে নিয়ে যাচ্ছে গণতন্ত্রকামী মানুষ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা