ছবি: সংগৃহীত
রাজনীতি

টানা ৩ দিন সর্বাত্মক অবরোধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: গতকাল মহাসমাবেশে পুলিশি বাধা ও কেন্দ্রীয় নেতাদের গ্রেফতারের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের ‘একদফা’ দাবিতে টানা ৩ দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আরও পড়ুন: বিমানবন্দরে কথিত মার্কিন উপদেষ্টা আটক

আগামী মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (২ নভেম্বর) পর্যন্ত এ কর্মসূচির মধ্যে সড়ক, রেল ও নৌপথও অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছে দলটি।

রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আরও পড়ুন: পুলিশ সদস্য হত্যার ঘটনায় গ্রেফতার ২

তিনি বলেন, দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থপাচার ও সিন্ডিকেট বাজির ফলে দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন-জীবিকা রক্ষার স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ‘একদফা’ দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত গতকালের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেফতার, বাড়ি-বাড়ি তল্লাশি হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং ‘একদফা’ আদায়ে এ কর্মসূচি পালন করা হবে।

বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্রমঞ্চের নেতা সাইফুল হক জানান, বিএনপি ও আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল গ্যাপ দিয়ে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারাদেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করব। সড়ক, রেল ও নৌ-পথ এ কর্মসূচির আওতায় থাকবে।

আরও পড়ুন: হরতালের উত্তাপ নেই বেনাপোল বন্দরে

এর আগে শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী সমাবেশ করে। এ দিন দুপুরের পর কাকরাইল এলাকায় বিএনপির সমাবেশে আসা লোকজনের সাথে আওয়ামী লীগের সমাবেশগামী লোকজনের সংঘর্ষ হয়।

এছাড়া প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনা ঘটে। এ সময় ছবি তুলতে যাওয়া অনেক সাংবাদিককে তখন মারধর করা হয়। সেই সাথে একদল যুবক কাকরাইলের আইডিইবি ভবনে ঢুকে কয়েকটি মাইক্রোবাসে আগুন লাগিয়ে দেয়।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, শনাক্ত ১৮১৮

পরে পুলিশ বড় ধরনের অ্যাকশনে যায়। তারা সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে বিএনপি নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার এক পর্যায়ে ধাওয়া দিয়ে নয়াপল্টনের মহাসমাবেশও পণ্ড করে দেয়।

বিএনপির নেতাকর্মীরা ধাওয়া খেয়ে চারদিকে ছড়িয়ে পড়েন। এ সময় নয়াপল্টন, পুরানা পল্টন মোড় ও আশপাশের বিভিন্ন স্থানে বিএনপি-পুলিশ-আওয়ামী লীগের সংঘর্ষ হয়।

আরও পড়ুন: বিএনপি ঐতিহ্যগতভাবে সন্ত্রাসী সংগঠন

এতে বিএনপির বহু নেতাকর্মীসহ অনেক পুলিশ সদস্য ও সাংবাদিকরাও আহত হন। এছাড়া নয়াপল্টন এলাকায় এক পুলিশ সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় এবং আরও এক পুলিশ সদস্যকে লাঠি দিয়ে গণপিটিুনি দেওয়া হয়। এ সময় মাথায় হেলমেট থাকায় তিনি প্রাণে বেঁচে যান।

এ দিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে ৫ টি বাসে আগুন দেওয়া হয়। এছাড়া রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে হামলা চালিয়ে কয়েকটি অ্যাম্বুলেন্স ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ সময় পুলিশ হাসপাতালের সামনে ১ ব্যক্তি নিহত হন। বিএনপির দাবি, তিনি তাদের কর্মী।

রাজধানীর এসব ঘটনার আঁচ লাগে অন্যান্য জেলাতেও। এ দিন রাতে সাভার, গাজীপুর ও মুন্সীগঞ্জসহ বিভিন্ন জেলায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা