ছবি: সংগৃহীত
রাজনীতি

লালমনিরহাটে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি: লালমনিরহাটে আজ হরতালকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে জাহাঙ্গীর হোসেন (৪৫) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা নিহত হয়েছেন। এ সময় ৪ জন আওয়ামী লীগ কর্মী আহত হয়েছেন।

আরও পড়ুন: জামালপুরে ৫০ নেতাকর্মী গ্রেফতার

রোববার (২৯ অক্টোবর) দুপুর ২ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐ স্বেচ্ছাসেবক লীগ কর্মী মারা যান।

নিহত জাহাঙ্গীর মহেন্দ্রনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য। তিনি ঐ ইউনিয়নের বেড়পাংগা গ্রামের আজিজার রহমান ছেলে। এর আগে এ দিন সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে সংঘর্ষে গুরুতর আহত হন তিনি।

এ ঘটনায় আহতরা হলেন- মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী বাবলু (৩৫), রাজু (৩৮), দুলাল (৪৪) ও আদিতমারী উপজেলা আওয়ামী লীগের কর্মী পলাশ (২৬)।

আরও পড়ুন: বেনাপোলে ৩১ নেতাকর্মী গ্রেফতার

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, আজ সকাল থেকে লালমনিরহাটের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও পিকেটিং করেন বিএনপি কর্মীরা। সকাল সাড়ে ১০ টার দিকে সাপ্টিবাড়ি বাজারে সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করতে থাকেন।

এর এক পর্যায়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম হরতাল বিরোধী মিছিল নিয়ে বের হলে ধাওয়া ও পালটা ধাওয়া শুরু হয়। এ সময় বিএনপির ২ জন কর্মীকে পিটিয়ে আহত করা হয়।

আরও পড়ুন: বিমানবন্দরে কথিত মার্কিন উপদেষ্টা আটক

পরে বেলা ১১ টার দিকে আদিতমারী উপজেলা বিএনপি অফিসের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে গেলে সেখানে সংঘর্ষ শুরু হয়। এ সময় এক আওয়ামী লীগ কর্মী আহত হন।

এতে বিএনপির অফিসের চেয়ার ও সাইনবোর্ড ভাঙচুর করেন আওয়ামী লীগ সমর্থকরা। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

অপরদিকে সদর উপজেলার মহেন্দ্রনগরে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষের সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর হোসেন ও ৩ আওয়ামী লীগ কর্মী আহত হন।

আরও পড়ুন: বিমানবন্দরে কথিত মার্কিন উপদেষ্টা আটক

এ সময় পরিস্থিতি শান্ত করতে পুলিশ ২ রাউন্ড রবার বুলেট নিক্ষেপ করে। এছাড়া মিশন মোড় এলাকায় পুলিশের ২ টিসহ ৪ মোটরসাইকেলে ভাঙচুর করে বিএনপি সমর্থকরা।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, লালমনিরহাট শহরের আইনশৃঙ্খলা রক্ষায় শহরের বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে।

লালমনিরহাট জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত। বিশৃঙ্খলা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন আছে। আমি মহেন্দ্রনগরে অবস্থান করছি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা