সংগৃহীত ছবি
রাজনীতি

২৮ অক্টোবর বিএনপির পতনযাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক : বিএনপি ২৮ অক্টোবর নাকি সরকার পতনের লক্ষ্যে মহাসমাবেশ করবে। ২৮ তারিখ আমাদের নয়, বিএনপির পতনযাত্রা শুরু বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আরও পড়ুন : ২৮ অক্টোবর মহাসমাবেশ

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাব-এডিটর কাউন্সিলের বৃত্তি প্রদান অনুষ্ঠান বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল গতকাল বলেছেন আগামী ২৮ তারিখ নাকি তারা সমাবেশ করবেন। এরপর মানুষের প্রতিক্রিয়া ছিল এটা কী এই অক্টোবরে, নাকি আগামী বছর অক্টোবরের আন্দোলন। মূলত, বিএনপির এসব আন্দোলনে তাদের কর্মীরা ছাড়া সাধারণ জনগণ নেই।

আরও পড়ুন : নয়াপল্টনে বিএনপির গণসমাবেশ

তিনি বলেন, ফিলিস্তিন ইস্যুতে সবাই প্রতিবাদ জানিয়েছে। স্বয়ং যুক্তরাষ্ট্র সংহতি জানিয়েছে। কিন্তু বিএনপি জানায়নি। তারা আছে খালেদা জিয়া আর তারেক জিয়ার মামলা নিয়ে।

মন্ত্রী বলেন, মা-বাবাকে অবশ্যই শ্রদ্ধা করবে। তোমরা যখন বাবা-মা হবে বুঝবে বাবা-মা কী জিনিস। পশ্চিমা বিশ্বে শত শত বৃদ্ধাশ্রম, বৃদ্ধ হলেই সেখানে দিয়ে আসে। অর্থনৈতিকভাবে আইউরোপ আমেরিকা থেকে আমরা দরিদ্র‍ হতে পারি, কিন্তু পারিবারিকভাবে, নীতি-নৈতিকভাবে আমাদের বন্ধন তাদের চেয়ে অনেক বেশি দৃঢ়।

আরও পড়ুন : নির্বাচন থেমে থাকবে না

হাছান মাহমুদ বলেন, আমাদের শিশুদের বেড়ে ওঠার জন্য সুস্থ রাজনীতি দরকার। অসুস্থ রাজনীতি আমাদের সমাজকে দিন দিন অসুস্থ করে তুলছে। নতুন প্রজন্মের ওপর সেই প্রভাব পড়ছে। রাজনীতি থেকে এখন আমাদের মেধাবীরা দূরে সরে যাচ্ছে। মেধাহীনরা পার্লামেন্টে যাচ্ছে, দেশ পরিচালনা করছে।

ঢাকা সাব-ইডিটরস কাউন্সিলের সভাপতি মামুন ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আইইবি পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা