ছবি: সংগৃহীত
রাজনীতি

শেখ হাসিনার উন্নয়ন-সাফল্য ছড়িয়ে দিতে যুব সমাবেশ

ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গিতে শেখ হাসিনার উন্নয়ন-সাফল্য ছড়িয়ে দিতে ও দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: আলিয়া মাদ্রাসার হল বন্ধ ঘোষণা

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলা ক্রীড়া সংস্থা মাঠে এ সমাবেশে অনুুিষ্ঠত হয়।

উপজেলা যুবলীগের সভাপতি মাজেদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যানা মোহাম্মদ আলী।

আরও পড়ুন: কিশোরগঞ্জ অভিমুখে রোডমার্চ শুরু

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত বাবু, তার স্ত্রী বিলকিস বানূ লাভলী ও কলেজ প্রভাষক হুমায়ুন কবির প্রমুখ।

যুব সমাবেশে আওয়ামী লীগ ও যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন ও সাফল্য তুলে ধরা হয়। তন্মধ্যে উল্লেখ্যযোগ্য উন্নয়ন হলো- পদ্মাসেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলি টানেল, মডেল মসজিদ, ভূমিহীনদের ২ শতক জমিসহ পাকা ঘর হস্তান্তর ইত্যাদি।

আরও পড়ুন: আ’লীগের নতুন কর্মসূচি ঘোষণা

সেই সাথে উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের মাধ্যমে সাধারণ মানুষের সহযোগীতায় শিক্ষার্থীদের সহায়তা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান, ঈদের সময় অসহায় মানুষকে আর্থিক সহায়তা, ক্ষুদ্রঋণ প্রদান, উপজেলার মোড়ে জাতির পিতা ও বীরশ্রেষ্টের মূরাল স্থাপনের কথা তুলে ধরেন।

এছাড়া কম্পিউটার ও ড্রাইভিং ইত্যাদি বিষয়ে যুবসমাজকে প্রশিক্ষণ নিয়ে বাড়িতে বসে আয় করে দারিদ্রতা দূর করার আহ্বান জানিয়ে উপজেলা চেয়ারম্যান আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা