সংগৃহীত ছবি
রাজনীতি

প্রধানমন্ত্রী যা বলেন তা করে দেখান

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেলফি নয় বরং বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্টের সেলফি তোলা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

আরও পড়ুন : আ’লীগ না থাকলে দেশ অন্ধকারে যাবে

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে সুপ্রিম কোর্টের দক্ষিণ হলে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন তা করে দেখান। দেশি-বিদেশি নানান ষড়যন্ত্র মোকাবিলার মাধ্যমে নিজ দেশের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে শেখ হাসিনা প্রমাণ করেছেন, বাঙালিরা পারে।

আরও পড়ুন : দক্ষিণ আফ্রিকায় ভারী বৃষ্টি ও বন্যা, নিহত ১১

তিনি বলেন, বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারলেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নসহ শেখ হাসিনার জীবন পরিকল্পনা ও সংগ্রামকে সম্মান জানানো হবে এবং তাকে সঠিকভাবে মূল্যায়ন করা হবে।

মন্ত্রী বলেন, আসুন আমরা যারা আইনজীবী আছি, তারা আজকে শেখ হাসিনার শুভ জন্মদিন জানানোর সাথে সাথে বলি, আমরা শেখ হাসিনার সাথে সবসময় থাকব এবং তার ২০৪১ সালে যে উন্নত- স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন , সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাব।

আরও পড়ুন : আমাদের নিয়ে মাথা ঘামানোর দরকার নেই

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আব্দুন নূর দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ফকির, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনির, অ্যাডভোকেট সানজিদা খানম, ব্যারিস্টার মেহেদী হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা