সংগৃহীত
রাজনীতি

জেলা ও মহানগর আ’লীগের কমিটি গঠন

জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বঙ্গবন্ধু কৃষকের কথা ভাবতেন

সোমবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ দুটি কমিটির অনুমোদন দেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছরের ৩ ডিসেম্বর ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও মহানগর আওয়ামী লীগে সভাপতি হিসেবে সিটি মেয়র ইকরামুল হক টিটু ও মোহিত উর রহমান শান্তকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর দীর্ঘ প্রায় ১০ মাস পর সোমবার জেলা ও মহানগর শাখা কমিটি পূর্ণাঙ্গ করা হয়।

আরও পড়ুন: ঝিনাইদহ যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

জেলা আওয়ামী লীগের কমিটিতে ১১ জনকে সহ-সভাপতি, ৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদকসহ সম্পাদকীয় পদে ৩৯ সদস্য, ৩৬ জন সাধারণ সদস্য ও ২৭ জনকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে।

এদিকে মহানগর আওয়ামী লীগের কমিটিতে ১১ জনকে সহ-সভাপতিসহ ৩৯ জনকে সম্পাদকমণ্ডলী ও ৩৬ জনকে সদস্য করা হয়েছে। এছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে ৩১ জনকে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা