প্রার্থী বাছাইয়ে আ. লীগের মনোনয়ন বোর্ডের সভা আজ
রাজনীতি

৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন আজ

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদের পাঁচটি আসনের আসন্ন উপ-নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই করতে আজ রোববার (৩০ আগস্ট) সভায় বসছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল সাড়ে চারটায় দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের এ সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।

পাঁচ আসনের মধ্যে পাবনা-৪ আসনে আগামী ২৬ সেপ্টেম্বর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ২ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ৮ সেপ্টেম্বর। ঢাকা-৫ ও নওগাঁ-৬ সংসদীয় আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর। আর ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনের তফসিল পরে জানানো হবে।

পাঁচ আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকে মোট মনোনয়নপ্রত্যাশী ১৪১ জন। এর মধ্যে ঢাকা-৫ আসনে ২০ জন, ঢাকা-১৮ আসনে সর্বোচ্চ ৫৬ জন, সিরাজগঞ্জ-১ আসনে তিনজন, নওগাঁ-৬ আসনে ৩৪ জন, পাবনা-৪ আসনে ২৮ জন মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান বলেন, করোনা পরিস্থিতির কারণে এবারের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা সীমিত আকারে হবে। বোর্ডের সদস্য ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান ও ড. আবদুর রাজ্জাক সভায় থাকবেন। দলীয় সভাপতি মনে করলে বাকিরা ভার্চুয়ালি যুক্ত হতে পারেন।

করোনা শুরুর পর এখন পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার শারীরিক উপস্থিতিতে কোনো সভা অনুষ্ঠিত হয়নি। কয়েক মাস পর আজই প্রথম শেখ হাসিনার উপস্থিতিতে আওয়ামী লীগের কোনো সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা