নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা
রাজনীতি

নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর: নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শনিবার (২৯ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সোবহান মিয়ার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মানোয়ার হোসেন মুন্নু ও জাহিদুর রহমান সুইট এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্কাস আলী আক্কাস। বক্তব্য দেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুল হক, মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব আইভি মাসুদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী লাবু, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ফায়েকুজ্জামান ফকির মিয়া, নগরকান্দা পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্নু মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান চৌধুরী মারুফ হোসেন বকুল, ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম, সাবেক ইউপি চেয়ারম্যান কাইমদ্দীন মণ্ডল, ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সহ দপ্তর সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান পথিক, কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুচ সরকার, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কবির হোসেন ঠাণ্ডু চরযশোরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির, পুড়াপারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিক সরদার, তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মুন্সি, লস্করদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন মাতুব্বর, ডাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জলিল শিকদার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, ফরিদপুর জেলা পরিষদের সদস্য আঞ্জুমান-আরা, নগরকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক প্রমুখ।

সভার শুরুতেই আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের প্রয়াত নেতাদের আত্মার শান্তি কামনা করে তাদের স্মৃতির প্রতি সম্মান দেখিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা