বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া
রাজনীতি

খালেদার জামিন বাড়ানোর আবেদন আইন মন্ত্রণালয়ে

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য তার জামিনে মুক্তির মেয়াদ বাড়াতে করা আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

তার ভাই শামীম ইস্কান্দর স্বাক্ষরিত আবেদনপত্রটি গত মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে পৌঁছে দেওয়া হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবেদনটি যাচাই-বাছাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

শনিবার (২৯ আগস্ট) বিএনপি চেয়ারপারসনের আইনজীবী ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন গণমাধ্যমকে জানান, ‘খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন পরিবারের পক্ষ থেকে করা হয়েছে। আপাতত তিনি (খালেদা জিয়া) দেশে চিকিৎসা করতে চান। তবে, তার শারীরিক চেকআপের প্রয়োজন হলে বিদেশেও যেতে পারেন সাময়িক সময়ের জন্য। আবেদনে তার দেশে-বিদেশে দুই জায়গায় চিকিৎসার বিষয়টি উল্লেখ আছে।’

খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি।

শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদ মাধ্যমকে বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের জামিনে মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে লিখিত আবেদন এসেছে। সেটি পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইনি দিক বিচার-বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

গত ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত করে জামিনে ছয় মাসের জন্য মুক্তি পাওয়ার পর থেকে গুলশানের বাসভবন ফিরোজাতেই আছেন খালেদা জিয়া। নিজ বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং দেশের বাইরে যেতে পারবেন না এই দুই শর্তে তাকে মুক্তি দেওয়া হয়। আগামী ২৪ সেপ্টেম্বর তার মুক্তির মেয়াদ শেষ হবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা