ছবি: সংগৃহীত
রাজনীতি

বিকেলে ঢাকায় বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে আজ সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার দাবিতে দুটি সমাবেশ করবে বিএনপি।

আরও পড়ুন: কে কি বলল, তাতে কিছু যায় আসে না

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর পলওয়ে মার্কেট সংলগ্ন মাঠে ও যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে এ সমাবেশ দুটি অনুষ্ঠিত হবে।

যাত্রাবাড়ীর সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মির্জা আব্বাস ও ড. আব্দুল মঈন খান আর উত্তরার সমাবেশে উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন: আজকের তরুণরাই আগামীতে দেশ গড়বে

এছাড়া আজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাদ জুমা সারাদেশে জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে দোয়া করা হবে।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐ দিন সংবাদ সম্মেলনে তিনি ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেন।

আরও পড়ুন: আরও অনেকে বিএনপি থেকে পালাবে

এর মধ্যে গত ১৯ ও ২১ সেপ্টেম্বর রাজধানীর জিঞ্জিরা-কেরাণীগঞ্জ, গাজীপুরের টঙ্গীতে ও ভৈরব-ব্রাক্ষ্মণবাড়িয়া-হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেটে কর্মসূচি পালিত হয়েছে।

আজকের সমাবেশের পর শনিবার (২৩ সেপ্টেম্বর) রোডমার্চের কর্মসূচি রয়েছে। বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ও পটুয়াখালীতে এ রোডমার্চ হবে। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান এতে নেতৃত্ব দেবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা