ছবি: সংগৃহীত
রাজনীতি

সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী 

নিজস্ব প্রতিবেদক: আজ মুক্তিযুদ্ধের সংগঠক, জাতীয় সংসদের সাবেক উপনেতা ও আওয়ামী লীগের সাবেক সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী। ২০২২ সালের এ দিনে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ৮৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।

আরও পড়ুন: আজ ঢাকায় আসছেন ফিলিপ বার্টন

সাজেদা চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার নিজ নির্বাচনী এলাকা সালথা-নগরকান্দা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনের সালথার গট্টি ইউনিয়নের রসুলপুর গ্রামে ২ উপজেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় হামিদ মঞ্জিল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন: বৈঠকে বসেছেন হাসিনা-ম্যাক্রোঁ

সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া বলেন, এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন- সাজেদা চৌধুরীর ছোট ছেলে ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর ওরফে লাবু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ ইশতিয়াকসহ জেলার নেতারা।

১৯৩৫ সালের ৮ মে মাগুরায় জন্মগ্রহণ করেন সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন। ১৯৫৬ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন।

আরও পড়ুন: যুক্তরাজ্যে সড়কে ৩ বাংলাদেশি নিহত

১৯৬৯ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সৈয়দা সাজেদা চৌধুরী মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধের সময় কলকাতা গোবরা নার্সিং ক্যাম্পের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর আওয়ামী লীগকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মুক্তিযুদ্ধের এই সংগঠক। ১৯৯২ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ছিলেন।

আরও পড়ুন: শুক্রবার ঢাকায় বিএনপির সমাবেশ

সৈয়দা সাজেদা চৌধুরী একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০৮ সালের নির্বাচনে বিজয়ের পর তিনি জাতীয় সংসদের উপনেতা নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ঐ দায়িত্ব পালন করে গেছেন। জাতীয় সংসদের সাবেক এই উপনেতা তার ৩ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা