ছবি: সংগৃহীত
রাজনীতি

বিকেলে বিএনপি ও সমমনাদের গণমিছিল 

নিজস্ব প্রতিনিধি: সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার ‘একদফা’ দাবিতে রাজধানীতে আজ গণমিছিল করবে বিএনপি ও সমমনা দলগুলো।

আরও পড়ুন: আজ আওয়ামী লীগের শান্তি সমাবেশ

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি পৃথকভাবে গণমিছিল করবে। সেখান থেকে তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে।

এ গণমিছিল ঘিরে ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে এবং তা সফল করতে কয়েক দফা প্রস্তুতি সভা করেছে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৯

মহানগর উত্তর ও দক্ষিণের কেন্দ্রীয়সহ সব থানা-ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে নানা নির্দেশনা দেওয়া হয়েছে। এতে অংশ নিতে বলা হয়েছে কেন্দ্রীয় নেতাদেরকেও।

বেলা ৩ টায় উত্তরের গণমিছিলটি রামপুরাস্থ বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে আবুল হোটেল-মালিবাগ রেলগেট-মৌচাক- মালিবাগ মোড়-শান্তিনগর-কাকরাইল মোড়-নাইটিঙ্গেল মোড় হয়ে নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে।

আরও পড়ুন: বায়ুদূষণে আজ ঢাকা অষ্টম

অন্যদিকে দক্ষিণ বিএনপির গণমিছিল কমলাপুর থেকে শুরু হয়ে পীরজঙ্গি মাজার-আরামবাগ-ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করবে দলটি। এতে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, কর্মসূচিতে অংশ নিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও উন্মুখ হয়ে আছেন। আশা করছি, বিপুল লোকসমাগম হবে। দুটি গণমিছিল নয়াপল্টনের গিয়ে শেষ হবে। সেখানে দলের মহাসচিবসহ সিনিয়র নেতারা বক্তব্য দেবেন।

আরও পড়ুন: বাড়তে পারে তাপমাত্রা

এদিকে শনিবার বিকেল ৪ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণসমাবেশ শেষে গণমিছিল বের করবে গণতন্ত্র মঞ্চ।

এ সময় বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে শান্তিনগর মোড় পর্যন্ত গণমিছিল করবে ১২ দলীয় জোট এবং পল্টনের আলরাজী কমপ্লেক্সের সামনে থেকে শুরু করে নাইটিঙ্গেল মোড় হয়ে পল্টন মোড় পর্যন্ত মিছিল করবে জাতীয়তাবাদী সমমনা জোট।

আরও পড়ুন: দ্বিপাক্ষিক বৈঠকে নির্বাচন নিয়ে কথা হয়নি

এ দিন বেলা ৩ টায় পূর্ব পান্থপথস্থ এফডিসি সংলগ্ন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং বিকাল ৪ টায় পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিল বের করবে নুরুল হক নুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ (একাংশ)।

এছাড়া ‘একদফা’ দাবিতে আজ একযোগে একই কর্মসূচি পালন করবে বাম গণতান্ত্রিক ঐক্য, গণফোরাম (মন্টু) ও পিপলস পার্টি, লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনসহ (এনডিএম) সমমনা দলগুলো।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা