ছবি : সংগৃহিত
রাজনীতি

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে স্মারক উপহার দিলো ছাত্রলীগ

শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে অবস্থানরত সাংবাদিকদের সাথে কথা বলেন।

আরও পড়ুন: ক্ষমতায় যাওয়ার ট্রাম্পকার্ড জাতীয় পার্টি

প্রধানমন্ত্রীর অনুদান নিয়ে তিনি চিকিৎসার জন্য গেছেন- সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো এমন ইস্যুতে মির্জা ফখরুল বলেন, সরকার একটা নোংরা সমাজ ও জগৎ তৈরি করে ফেলেছে। যেখানে তাদের কার্যকলাপের উত্তর দিতেও রুচিতে বাঁধে।

বিএনপি মহাসচিব বলেন, আমরা যারা রাজনীতি করি, তারা যেতেও হয়রান হই, আসতেও হয়রান হই।

আরও পড়ুন: শেখ হাসিনা পদত্যাগ করবেন না

প্রসঙ্গত, গত ২৪ আগস্ট চিকিৎসার জন্য সস্ত্রীক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুর যান। সেখানে চিকিৎসা শেষে আজ ঢাকায় ফিরলেন।

সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন বিএনপির আরো দুই শীর্ষস্থানীয় নেতা ড. মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস।

আরও পড়ুন: আ’লীগ সরকারের ভিত্তি জনগণ

বিএনপির এ তিন নেতার একসাথে সিঙ্গাপুরে অবস্থান করে চিকিৎসা নেয়ার বিষয়টি দেশে চাঞ্চল্যের সৃষ্টি করে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা