ছবি-সংগৃহীত
রাজনীতি

শেখ হাসিনা মর্যাদা এনে দিয়েছেন

জেলা প্রতিনিধি : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের মানুষকে আগে মিসকিন বলা হতো, বলা হতো তলাবিহীন ঝুড়ি। সেই বাংলাদেশকে প্রধানমন্ত্রী সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি দিয়েছেন। তিনি আপনাদের মর্যাদা এনে দিয়েছেন।

আরও পড়ুন : এলিভেটেড এক্সপ্রেসওয়ে যোগাযোগের ক্ষেত্রে নতুন মাইলফলক

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, পদ্মা সেতুতে যখন বিশ্ব ব্যাংকসহ অন্য সাহায্য সংস্থাগুলো বলেছে টাকা দেবে না, তখন প্রধানমন্ত্রী দেশের মানুষের টাকায় সেই সেতু করেছেন।

আরও পড়ুন : নৌকা মার্কায় ভোট দিতে মানুষ উন্মুখ

আনিসুল হক বলেন, একটি ব্রিজ বানাতে গেলে প্রথম খেতেন উনার (খালেদা জিয়া) সংসদ সদস্যরা, এরপর খেতেন মন্ত্রীরা, তার ছেলে এবং এরপর উনি খেতেন। তিনি মনে করেছিলেন শেখ হাসিনাও ওইরকম। কিন্তু শেখ হাসিনা ওইরকম না। তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে। তিনি সেভাবেই কাজ করেন।

সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন, কসবা পৌরসভার মেয়র এমএ জি হাক্কানীসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা