ছবি: সংগৃহীত
রাজনীতি
সাদা পোশাকে পুলিশ

বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয় ও এর আশেপাশের এলাকা থেকে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের গ্রেফতার করার অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন: নিরপেক্ষ নির্বাচনে ভারত সমর্থন জানাবে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে এবং হয়রানির শিকার হচ্ছে সাধারণ জনগণ।

এছাড়া দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হওয়ার পথে ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

বিএনপির অভিযোগ, সাদা মাইক্রোবাসে অনেককে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ২৫

এ খবর শুনে রাতেই নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যান স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়।

রুহুল কবির রিজভী বলেন, পদযাত্রা কর্মসূচি শেষ হওয়ার আগে থেকেই ডিবি পুলিশ বিএনপি কার্যালয়ের নিচে অবস্থান নেয়। এ দিন সন্ধ্যায় দলীয় সংবাদ সম্মেলনের পর নেতাকর্মীরা বের হওয়ার সময় যাকে পেয়েছে, তাকেই আটক করেছে।

আটকের মধ্যে স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদসহ ৫ জন রয়েছেন। যদিও পরে মধ্য রাতে জাহিদুলকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

আরও পড়ুন: শেখ হাসিনার জন্যই দেশ ভাল আছে

এছাড়া ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছে দলটি।

জানা গেছে, শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১২ টায় বিএনপির ২ সিনিয়র নেতার উপস্থিতিতে অন্যরা নিরাপদে কার্যালয় ছাড়েন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গত ১৫ বছর ধরে এ আইনশৃঙ্খলা বাহিনী তাদের নেতাকর্মীদের পেছনে লেগে আছে। শনিবার শান্তিপূর্ণভাবে বড় একটি পদযাত্রা কর্মসূচি হয়েছে। সেখানে তো কোনো ঘটনা ঘটেনি। তাহলে কেন নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে?

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা