ছবি: সংগৃহীত
রাজনীতি

সোহরাওয়ার্দীতে বিএনপির জনসমাবেশ

নিজস্ব প্রতিবেদক: আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করার ঘোষণা বিএনপি। গণতন্ত্র মঞ্চসহ বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোও এ কর্মসূচি পালন করবে।

আরও পড়ুন: সোমবারের শান্তি সমাবেশ বাতিল

সোমবার (৩১ জুলাই) বেলা ৩ টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, সোমবার (৩১ জুলাই) বিকেল ৩ টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: সত্যের সঙ্গে মিথ্যা জিতবে না

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় অফিসের সামনে আজ জনসমাবেশ কর্মসূচির জন্য বিএনপিকে অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আরও পড়ুন: পাবনায় বিক্ষোভ মিছিল, আটক ৫

রোববার (৩০ জুলাই) রাতেফোনে যোগাযোগ করা হলে হায়াতুল ইসলাম বলেন, বিএনপির পক্ষ থেকে আজ অনুমতি চেয়ে ডিএমপি কমিশনার বরাবর একটি চিঠি দেওয়া হয়েছিল। তবে কার্যালয়ের সামনে দলটিকে সভা করার অনুমতি দেওয়া হয়নি।

এ সময় তিনি জানান, এরপরেও যদি দলটি সভা করার চেষ্টা চালায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: রাজনৈতিক দলের প্রতি শিক্ষামন্ত্রীর আহ্বান

এর আগে সোমবার বিকেল ৩ টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে জনসমাবেশ কর্মসূচির ডাক দেয় বিএনপি।

উল্লেখ্য, শনিবার (২৯ জুলাই) রাজধানীর প্রবেশ মুখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে এ জনসমাবেশ করবে বিএনপি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা