ছবি-সংগৃহীত
রাজনীতি

সত্যের সঙ্গে মিথ্যা জিতবে না

জেলা প্রতিনিধি : দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা লড়বো এবং জিতবো। কারণ সত্যের সঙ্গে মিথ্যা জিতবে না।

আরও পড়ুন : ইসলাম প্রচারে কেউ পদক্ষেপ নেয়নি

রোববার (৩০ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট উচ্চ বিদ্যালয়ে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্যে করে শামীম ওসমান বলেন, এমন কিছু করবেন না যেন আমাদের ওপর করা নির্যাতন মনে পড়ে যায়। মানুষের গায়ে আগুন দিয়ে বাড়িঘর, যানবাহন পুড়িয়ে ক্ষমতায় যেতে পারবেন না।

তিনি বলেন, দেশে এমন ষড়যন্ত্র হচ্ছে যে, যেখান থেকে বেরিয়ে আসা যাচ্ছে না। ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা লড়বো এবং জিতবো। কারণ সত্যের সঙ্গে মিথ্যা জিতবে না। সন্ত্রাসী কার্যক্রম করে ক্ষমতায় আসতে পারবেন না।

আরও পড়ুন : অক্টোবরের আগে তফসিল নয়

ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি বিশ্বাস করি এদেশের নতুন প্রজন্ম অনেক বেশি স্মার্ট। আমাদের নতুনদের জন্য স্থান ছেড়ে দিতে হবে।

পরে শিক্ষার্থীদের ডেকে তাদের কথা শোনেন শামীম ওসমান।

অনুষ্ঠানে স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা