ছবি: সংগৃহীত
রাজনীতি

ধোলাইখালে সংঘর্ষ, আহত ৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধোলাইখালে পুলিশের শটগানের গুলিতে ছাত্রদল ও যুবদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন: বিকেলে আওয়ামী লীগের জরুরি সভা

সোমবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহতরা হলেন- মহিউদ্দিন রুবেল (৩৫), জাকিরুল ইসলাম আলম (৩৮), ইকরামুল হক (৩০), মেহেদী হাসান (২৯), ওবায়দুল হক (২৮) ও আব্দুল আজিজ মাহমুদ (২৬)। তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: গয়েশ্বর-আমান পুলিশ হেফাজতে

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ধোলাইখাল থেকে ৬ জন ঢাকা মেডিকেলে এসেছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সবার শরীরে পুলিশের শটগানের গুলি রয়েছে।

আহতদের মধ্যে মহিউদ্দিন রুবেল (৩০) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি, জাকিরুল আলম (৩০) কলাবাগান থানা ছাত্রদলের সভাপতি, এনামুল হক (৩০) কেন্দ্রীয় ছাত্রদলের নাট্য বিষয়ক সম্পাদক, মেহেদী হাসান আবির (২৯) কবি নজরুল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুল আজিজ (২৮) পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও ওবায়দুল হক (৪০) যুবদলের কর্মী।

আরও পড়ুন: রাজধানীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ

আজ সকালে রাজধানীর ধোলাইখাল মোড়ে প্রায় ১ ঘণ্টা ধরে সংঘর্ষ চলার পর সড়ক ছেড়ে সরে যান বিএনপি নেতাকর্মীরা। ঘটনাস্থল থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করা হয়েছে। পরে সড়কটির নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ।

গয়েশ্বর চন্দ্র রায়কে আটকের বিষয়টি পুলিশের লালবাগ জোনের ডিসি জাফর হোসেন নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: হিলিতে আমদানি-রপ্তানি বন্ধ

এর আগে রাজধানীর নয়াবাজার (বাবুবাজার ব্রিজের প্রবেশ মুখ) মোড়ে অবস্থান নেওয়ার কথা থাকলেও এর বদলে ধোলাইখাল মোড়ে অবস্থান নেয় বিএনপি। সেখানে বেলা ১১ টায় অবস্থান কর্মসূচি শুরু করেন দলের নেতাকর্মীরা।

বিএনপির এ অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে বেলা সাড়ে ১১ টার দিকে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এর জবাবে ইট-পাটকেল ছোড়েন অবস্থানকারীরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা