ছবি-সংগৃহীত
রাজনীতি

গয়েশ্বর-আমান পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিনিধি : পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের সময় রাজধানীর পৃথক স্থান থেকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় ও দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : রাজধানীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ

শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ধোলাইখাল থেকে গয়েশ্বর রায় ও গাবতলী থেকে আমান উল্লাহকে আটক করা হয়।

এর আগে, রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় গয়েশ্বর চন্দ্র রায় আহত হন। পরে তাকে আটক করে চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশলাইনস হাসপাতালে নেওয়া হয়েছে।

গয়েশ্বরকে হেফাজতে নেওয়ার তথ্য নিশ্চিত করেছেন লালবাগ বিভাগের ডিসি জাফর হোসেন। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, এখানে সমাবেশ করার জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। মহানগরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা সকাল থেকে তৎপর আছি।

আরও পড়ুন : ঢাকার প্রবেশমুখ আটকালে ব্যবস্থা

অন্যদিকে, গাবতলীতে পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি চলছিল আওয়ামী লীগ ও বিএনপির। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দলের নেতাকর্মী ও পুলিশের মধ্যে ত্রিমুখী ধস্তাধস্তি হয়। এ সময় আমান উল্লাহ আমান অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন। তখন পুলিশ তাকে সেখান থেকে গাড়িতে তুলে নিয়ে যায়। আমানের আশপাশে থাকা বিএনপির অন্তত ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা