ছবি: সংগৃহীত
রাজনীতি

রাজধানীতে বিএনপির মহাসমাবেশ চলছে

নিজস্ব প্রতিবেদক: গত ২ দিনের গ্রেফতার ও তারিখ পরিবর্তনসহ নানা শঙ্কা উড়িয়ে অবশেষে শান্তিপূর্ণভাবে রাজধানীতে বিএনপির মহাসমাবেশ শুরু হয়েছে।

আরও পড়ুন: বৃষ্টিতে ভিজে আ’লীগের শান্তি সমাবেশ শুরু

শুক্রবার (২৮ জুলাই) বেলা ২ টা ১০ মিনিটের দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে কোরআন তেলোয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়।

সমাবেশে কোরআন তেলোয়াত করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হক। এ সময় জিয়া পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন: মহিউদ্দিন ও জাহাঙ্গীরের ফাঁসি কার্যকর

এরপর বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, আজকে মহাসমাবেশ না হওয়ার জন্য সরকার বহু চেষ্টা করছে। কিন্তু সফল হয়নি। আমরা সমাবেশ করতে সফল হয়েছি।

আনুষ্ঠানিক সমাবেশ বেলা ২টার পর শুরু হলেও এ দিন সকাল ১০ টার পর থেকে নয়াপল্টন সমাবেশস্থলে আসতে শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের উপস্থিতি নয়াপল্টন ছাড়িয়ে ফকিরাপুল ও নটরডেম কলেজ পর্যন্ত পৌঁছে যায়।

আরও পড়ুন: নয়াপল্টনে কঠোর নজরদারি

অন্যদিকে শান্তিনগর, মৌছাক, কাকরাইল মসজিদ, সেগুনবাগিচাসহ বিজয়নগর কালভার্ট রোডে ছড়িয়ে পড়েন বিএনপির নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ ‘এক দফা’ দাবিতে অনুষ্ঠিত হওয়া এ মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরএবং সভাপতিত্ব করবেন মির্জা আব্বাস।

আরও পড়ুন: ঢাকায় আ.লীগ-বিএনপির সমাবেশ আজ

এ মহাসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন, ফকিরাপুল, মালিবাগ, মৌছাক এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সাধারণ মানুষকে তেমন ভোগান্তিতে পড়তে হচ্ছে না।

এদিকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। পুলিশের পাশাপাশি বিভিন্ন মোড়ে-মোড়ে সাদা পোশাকের কয়েক হাজার আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা উপস্থিত রয়েছেন। সেই সাথে রাখা হয়েছে প্রিজনভ্যান, আর্মড ভেহিক্যাল, সাঁজোয়া যান ও জলকামান।

আরও পড়ুন: আ.লীগ-বিএনপিকে সমাবেশের অনুমতি

বিএনপির দাবি, মহাসমাবেশকে কেন্দ্র করে গত ৩ দিনে রাজধানী থেকে দলের পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মহাসমাবেশকে বানচাল করতে নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করছেন তারা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা